Main Menu

সরাইলে হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

[Web-Dorado_Zoom]

সরাইল  প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন পালন করেছেন স্থানীয় গ্রামবাসী। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে গতকাল বুধবার দুপুর ১টায় এ মানববন্ধন পালিত হয়। গত ১৮মে সোমবার দিবাগত রাতে শাহজাদাপুর গ্রামের ফরিদ মিয়া ওরফে ফিরোজ মিয়া(৮৩) খুন হয়। এ ঘটনায় ফিরোজ মিয়ার ছেলে দ্বীন ইসলাম বাদী হয়ে সরাইল থানায় একই এলাকার কাউসার মিয়াসহ ২৬জনকে আসামী করে একটি হত্যা মামলা করে। এ পর্যন্ত আসামীদের কেউ গ্রেপ্তার হয়নি।
নিহত ফিরোজ মিয়ার স্বজন আবুল কাসেম, শিকুল মিয়া বলেন, ক্ষোভ প্রকাশ করে বলেন আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। মামলার স্বাক্ষীদের প্রাণে মারার হুমকি দিচ্ছে। আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে  এলাকার সহস্রাধিক নারী-পুরুষ শাহজাদাপুর বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares