Main Menu

আশুগঞ্জে সংর্ঘষে নিহত ঘটনায় ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি.আশুগঞ্জ::গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তাজপুরে দু’দল গ্রামবাসীর সংর্ঘষে রতন মিয়া (৩৫) নামে একজন নিহত হওয়ার ঘটনায় উপজেলার দুর্গাপুর গ্রামের ছাদেক মিয়াকে প্রধান আসামি করে ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার  নিহত রতন মিয়ার পিতা মালু মিয়া বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। অচিরেই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares