কসবায় এক বৃদ্ধ মুক্তিযোদ্ধার উপর হামলা:: গুরুতর আহত অবস্হায় হাসপাতালে ভর্তি
[Web-Dorado_Zoom]
কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িযার কসবা পৌর এলাকার আখড় নাম গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ(৯৫) পিতা মৃত হরমুজ আলীকে তুচ্ছ ঘটনার জের ধরে একই গ্রামের ইকবাল গংরা পিটিয়ে গুরুত্বর আহত করেছে। আহত মুক্তিযোদ্ধার চিৎকার শুনে পাড়া প্রতিবেশী লোকজন দৌড়ে এসে কবল থেকে উদ্ধার করে। রবিবার দিবাগত রাত একটায় হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে এলাকাবাসী দাবী করেন। কসবা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদুল্লাহ এই হামলার তীব্র পতিবাদ ও নিন্দাজ্ঞাপন করে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়ে পৃথক পৃথক ভাবে বিবৃতি দিয়েছেন।
« ভারতীয় গাড়ি ও রক্ষী নিয়েই ঢাকায় চলবেন নরেন্দ্র মোদি (Previous News)
(Next News) আশুগঞ্জে সংর্ঘষে নিহত ঘটনায় ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা »



















