Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় শিশুসহ নিহত ২

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে ট্রাক চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- ইয়াসিন ভূঁইয়া (৪৮) ও সাইদুল ইসলাম (৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাইদুল মহাসড়কটি পার হতে গেলে তার নিকটে চলে আসে ট্রাকটি। এ সময় চালক দ্রুত ব্রেক কষে তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু তার সে চেষ্টা ব্যর্থ হয়ে শিশুটি তো চাপা পড়েই সেই সঙ্গে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মাছ বিক্রেতা ইয়াসিন।

সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, ট্রাকসহ চালক কাজীমউদ্দিনকে আটক করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares