নবীনগরে নিখোঁজের ২১দিন পর নববধুর গলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামে নিখোঁজের ২১ দিন পর শিবপুর ফাঁড়ির পুলিশ এক গৃহবধুর গলিত লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহ পুলিশ শিবপুর গ্রাম থেকে আনোয়ার হোসেনের ছেলে শামীম আহম্মেদ (২৮) কে আটক করেছে।
এলাকাবাসি ও পুলিশ সূএে জানা যায়, উপজেলার কাজলিয়া গ্রামের সাদির হোসেনের মেয়ে হালিমা আক্তারের (১৮) সাথে একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের রহিজ মিয়ার ছেলে জাহিদ হাসানের(৩০)সাথে ২ মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। স্বামী জাহিদ হাসান চলে যাওয়ার ৪ দিন পর থেকেই হালিমাকে আর পাওয়া যায়নি। ২১ দিন পর রবিবার সন্ধ্যায় বাড়ির পার্শে¦র পুকুর পাড়ে একটি কুকুরকে হাড় কামড়াতে দেখে মাটির নিচে লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ মাটি খুড়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা মর্গে প্রেরণ করে।
এ ব্যপারে শিবপুর ফাঁড়ির ইনচার্জ এস.আই কাউছার আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে গতকাল ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং মোবাইলের কললিষ্ট থেকে সন্দেহমূলক একজনকে আটক করা হয়েছে।



















