শোক :: মৌলভী মমতাজ উদ্দিন
[Web-Dorado_Zoom]
শেখ কামাল উদ্দিন॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসদরের বিশারাবাড়ি গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন প্রবীণ সমাজ সেবক, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা গভর্নিং বডির সাবেক সদস্য মৌলভী মমতাজ উদ্দিন (১০০ মঙ্গলবার ভোররাতে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে বাদ জোহর বিশারাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযায় ইমামতি করেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী। পরে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সৌদি প্রবাসী একমাত্র ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
« হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে, ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধাদের মানববন্ধন (Previous News)
(Next News) নবীনগরে নিখোঁজের ২১দিন পর নববধুর গলিত লাশ উদ্ধার »



















