Main Menu

জেলা পুলিশ এর বিরল কৃতিত্বের জন্য, পুলিশ সুপারকে নাগরিক কমিটির অভিনন্দন

[Web-Dorado_Zoom]


গত ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর ২০১৪ইং পর্যন্ত দেশব্যাপী মাদকদ্রব্য উদ্ধার প্রতিযোগিতায় ৫টি গ্রুপের মধ্যে ‘খ’ গ্রুপে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ গত ২৯ জানুয়ারী ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত শীল্ড প্যারেডে বাংলাদেশ পুলিশ এর আইজি একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এই বিরল কৃতিত্বের জন্য পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ বজলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ হাবিবুল্লাহ, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ দেব ও মোঃ আবদুস সালাম। বিবৃতিতে তাঁরা বলেছেন, এ গৌরব শুধু জেলা পুলিশেরই নয়, সকল জেলাবাসীর। তাঁরা পুলিশ সুপার এর সুদীর্ঘ জীবন, শান্তি ও মঙ্গল কামনা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares