Main Menu

কসবা মহিলা দাখিল মাদরাসার পরীক্ষার্থীদের বিদায় বার্ষিক সাংস্কৃতিক ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি কসবা (ব্রাহ্মণবাড়িয়া) :: কসবা মহিলা দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের  বিদায় উপলক্ষে গতকাল দোয়া এবং বার্ষিক সাংস্কৃতিক,ক্রীড়া  মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন  করেছেন দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গনে।
কসবা মহিলা দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃনিজাম উদ্দিন সরকার ধনুর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, কসবা মহিলা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব দারুল ইসলাম,পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালেক ভুইয়া,মোঃআবুল কাশেম ভুইয়া, কসবা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।
কসবা মহিলা দাখিল মাদরাসার সুপার মোঃ গোলাম ছাদেক চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন,দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম,আবুল খায়ের মোঃসোহেল আহাম্মদ প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares