
কসবা মহিলা দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃনিজাম উদ্দিন সরকার ধনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, কসবা মহিলা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব দারুল ইসলাম,পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালেক ভুইয়া,মোঃআবুল কাশেম ভুইয়া, কসবা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।
কসবা মহিলা দাখিল মাদরাসার সুপার মোঃ গোলাম ছাদেক চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন,দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম,আবুল খায়ের মোঃসোহেল আহাম্মদ প্রমুখ।