Main Menu

নবীনগরে ২ পরিবারের সংঘর্ষ, আহত ১০

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি ::নবীনগরে দুই পরিবারের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরিমল বর্মণকে গুরুতর অহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার মনতলী গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পৌর এলাকার মনতলী গ্রামে দুই বাচ্চার মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়। এরই জের ধরে সকাল নয়টার দিকে পরিমল বর্মণ ও পিছু বর্মণের পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দায়ের কোপে ও লাঠির আঘাতে মহিলাসহ কমপক্ষে দশজন আহত হন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares