৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংশ
[Web-Dorado_Zoom]

প্রতিনিধি :: সরাইলের বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংশ করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে বিজিবি এই মাদক গত ৮ মাসে আটক করে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান সরাইলের সদর দপ্তরের প্রশিক্ষন মাঠে মোট ৩ কোটি ৫৫লাখ ৪৩ হাজার ৭শত ৫৫ টাকার মাদক ধ্বংশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান এর অতিরিক্ত পরিচালক মেজর মো. তছলিম উদ্দিন পিএসসি, ক্যাপ্টেন রবিন আহমেদ, সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অপস অফিসার মো. আহসান হাবিব, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূইয়া।
« ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংশ (Previous News)
(Next News) নবীনগরে ২ পরিবারের সংঘর্ষ, আহত ১০ »



















