Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঢাকার সাভার উপজেলার আল-আমিন শাহিন (৩০) ও বাদল মিয়া (৩৫)।

আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন একই এলাকার পলাশ। হতাহতরা প্রাইভেটকারের যাত্রী।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পলাশ জানান, তারা ঢাকা থেকে প্রাইভেটকারে করে সিলেটে শাহজালালের (র.) মাজারে যাচ্ছিলেন। পথে ইসলামপুর এলাকায় প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ওই ২ জন মারা যান। এসময় আহত হন তিনিসহ ২ জন। হাইওয়ে পুলিশের সার্জেন্ট নূর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares