Main Menu

September, 2013

 

শত বছরের মিলন মেলায় এসো মিলি বুকুল তলায়- বিচারপতি এম ফারুক

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি অনুষ্ঠান শনিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিমকোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এম ফারুক  বলেন, শত বছরের মিলন মেলায় এসো মিলি বকুল তলায়, শত বছরের পুর্তি আর আসবেনা। দেশের সার্বিক উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসতে হবে তাহলেই অন্যান্য দেশের সাথে প্রতিযোগীতায় আমরা এগিয়ে যেতে পারব। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ব্যারিষ্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা দায়রা জজ আবু কাউছার, যুগ্ম সচিব হেলাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আবু মোছা, এডিসি (ভারপ্রাপ্ত) রিপন চাকমা, এসিল্যান্ড সন্দ্বীপ কুমার সিংহ, প্রধানRead More


নবীনগরে মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগার উদ্ভোধন

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড়িখলা গ্রামে শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগার উদ্ভোধন করেন জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও পাঠাগারের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এড: আক্তার হোসেন, এড: সফিকুল ইসলাম, আজহার হুসেন, মো: আশরাফ, শফিকুল ইসলাম, ডাক্তার মো: ইউনুছ মিয়া, জাকির হোসেন সাদেক প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করেন।


শহরে রোমিওদের উৎপাত, আতংকে অভিভাবকরা

শামীম উন বাছির: শহরে রোমিওদের উৎপাত বেড়েছে। রোমিওদের কারণে স্কুল কলেজের ছাত্রীরা স্কুল কলেজে আসা–যাওয়া করতে বিব্রতবোধ করে। লোক লজ্জার ভয়ে অভিভাবকরাও আইনের আশ্রয় নেয়না। জানা গেছে, প্রতিদিন স্কুল কলেজে ক্লাশ শুরু ও ছুটির সময় শহরের বেশ কিছু স্পট, স্কুল কলেজের সামনে দল বেঁধে দাঁড়িয়ে থাকে রোমিওরা। তারা সুযোগ পেলেই স্কুল কলেজগামী ছাত্রীদেরকে উত্যুক্ত করে। রোমিওদের ভয়ে ছাত্রীরা কিছু বলতে সাহস পায়না। আবার অভিভাবকরাও লোক- লজ্জার ভয় এবং অজানা শংকায় রোমিওদের কিছু বলতে সাহস পায়না। শুধু নির্দিষ্ট স্পটেই নয় অনেক সময় রোমিওরা ছাত্রীদের পিছু পিছু তাদের বাড়ি পর্যন্ত যায়। বাড়িরRead More


ব্রাহ্মণবাড়িয়ার পল্লীতে ৩ মাসের ব্যবধানে একই পরিবারের দুইজন খুন

শামীম উন বাছির: মাত্র ৩ মাসের ব্যবধানে দূর্বৃত্তদের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চাপুইর গ্রামের একই পরিবারের দুজন খুন হয়েছে। একটি খুনের মামলায় ৩ জন গ্রেফতার হলেও অপর মামলার এখনও কুলকিনারা হয়নি। এ নিয়ে ওই এলাকায় আতংক বিরাজ করছে। গত ৬ জুলাই এ গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী লাইলী বেগমে (৪৫)’র লাশ বাড়ীর পার্শ্ববর্তী জমি থেকে পুলিশ উদ্ধার করে। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের প থেকে অভিযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ ইউডি মামলা করে তদন্ত শুরু করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১০ সেপ্টেম্বর শফিকুল ইসলামRead More


কসবায় নারী উন্নয়নে ‘আপনারা আছেন কেমন’ সংলাপ

কসবা প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নারী উন্নয়নে “আপনারা আছেন কেমন ” একটি সংলাপ অনুষ্ঠান কসবা উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা ও  ইউপি সদস্যাসহ প্রায় দুইশতাধিক নারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কসবা টি আলি ডিগ্রী কলেজের অধ্য তফাজ্জল হোসেন, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া,কসবা-আখাউড়া চেয়ারম্যান ফোরামের সভাপতি এমRead More


বাঞ্ছারামপুরে ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের কর্মশালা অনুষ্ঠিত

নবীনগর সংবাদদাতা : ‘লেনদেন, কেনাবেচা, সঞ্চয়-মোবাইলে এখন সবই সম্ভব’- এ শ্লোগানকে সামনে রেখে ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা অফিস কার্যালয়ে শুক্রবার ব্যাংকের স্থানীয় এজেন্টদের নিয়ে এক ‘কর্মশালা’ অনুষ্ঠিত হয়। দিনভর অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপজেলা অফিসের ব্যবস্থাপক মো. মহসিন পারভেজ। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দুধ মিয়া মাস্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ আহাম্মদ বাবু, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাকের নিজস্ব সংবাদদাতা ও সাপ্তাহিক বাঞ্ছারামপুর সংবাদের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম,এ আওয়াল এবং ডাচ-বাংলা মোবাইলRead More


আখাউড়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

শুক্রবার বিকাল ৪টায় আখাউড়া দণি ইউনিয়নের গাজীর বাজারে এক কর্মী সভা অনুষ্ঠিহ হয়েছে। দণি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাজী রুহুল আমিন খাদেম, উপদেষ্ঠা কাউছার আহমেদ ভূইয়া। সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন ভূইয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ ভূইয়া, উপজেলা বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক দেলোয়া হোসেন (২) উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, জামাল চৌধুরী, জাহাঙ্গীর আলম, রাজিবRead More


যতই ষড়যন্ত্র করুক না কেন, মানুষের হৃদয় থেকে ধানের শীষ ছিনিয়ে নিতে পারবে না.ইঞ্জি: শ্যামল

শুক্রবার সদর উপজেলার বাসুদেব ইউপির ঘাটিয়ারা, কোড্ডা, বরিশ্বল গণংসযোগের পর এক  যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি বিগত উপ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বর্তমান সরকারের দুর্নীতি স্বৈরাচারতান্ত্রিক একনায়কতন্ত্রক শাসনের অবস্থা থেকে মানুষ আজ বাধ্য হচ্ছে মাঠে নামতে। তাই এই সরকারের দুঃশাসনের প্রতিবাদে আজ এই যোগদান। এতে প্রমাণিত হয় যে মানুষ আর এই সরকারকে মতায় দেখতে চাই না। যারা নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় সংবিধান মনগড়াভাবে তৈরী করছে, তাদের এই কার্যকলাপের সঠিক জবাব আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনেRead More


গণ আন্দোলনের মাধ্যমে তত্বাবধায়ক সরকারের দাবী আদায় করা হবে.. হারুণ আল রশিদ

শুক্রবার সাবেক প্রতিমন্ত্রী, জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি এডঃ হারুন আল রশিদ বুধন্তি ইউনিয়নে গণ সংযোগের উদ্দেশ্যে নিজ বাস ভবন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে মোটর শোভাযাত্রা নিয়ে যাত্রা করেন। পথিমধ্যে বুধন্তি ইউনিয়ন ও পূর্বাঞ্চলের নেতা কর্মীরা তাদেরকে স্বাগত জানান। পরে গাড়ি বহরটি সাতবর্গ বাজার থেকে গণ সংযোগ শুরু করে পর্যায়ক্রমে সাতবর্গ বাস টার্মিনাল, আলী নগর, বারঘারিয়া, বিনিঘাট, গাছতলা, ফতেপুর পর্যন্ত গণ সংযোগ করে। পরে গাছতলার মসজিদে গণ সংযোগকারীরা নামাজ আদায় করে এবং গাছ তলার বিএনপি নেতা খলিলুর রহমানের আথিতেয়তা গ্রহন করেন। পরেRead More


আখাউড়ায় সিএনজি অটোরিক্সা শ্রমিক ধর্মঘট

প্রতিনিধি : শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি চালিত অটোরিক্সা ধর্মঘট পালিত হয়েছে। চোর আটক করে থানায় হস্তান্তর করার পর যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ও শ্রমিকদের সঙ্গে পুলিশ কর্মকর্তার দুর্ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। পরে দুর্ব্যবহার করা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারে সাতদিনের আল্টিমেটাম দেন অটোরিক্সা শ্রমিকরা। খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার রাধানগরের মো. মমিনুল হক ভূঁইয়ার একটি অটোরিক্সা চুরি হয়। পরে ওই চোর বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে মালিকের কাছ থেকে এক লাখ টাকা চায়। এক পর্যায়ে সন্ধ্যার দিকে অটোরিক্সাসহRead More


This site is protected by wp-copyrightpro.com