Main Menu

গণ আন্দোলনের মাধ্যমে তত্বাবধায়ক সরকারের দাবী আদায় করা হবে.. হারুণ আল রশিদ

[Web-Dorado_Zoom]

শুক্রবার সাবেক প্রতিমন্ত্রী, জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি এডঃ হারুন আল রশিদ বুধন্তি ইউনিয়নে গণ সংযোগের উদ্দেশ্যে নিজ বাস ভবন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে মোটর শোভাযাত্রা নিয়ে যাত্রা করেন। পথিমধ্যে বুধন্তি ইউনিয়ন ও পূর্বাঞ্চলের নেতা কর্মীরা তাদেরকে স্বাগত জানান। পরে গাড়ি বহরটি সাতবর্গ বাজার থেকে গণ সংযোগ শুরু করে পর্যায়ক্রমে সাতবর্গ বাস টার্মিনাল, আলী নগর, বারঘারিয়া, বিনিঘাট, গাছতলা, ফতেপুর পর্যন্ত গণ সংযোগ করে। পরে গাছতলার মসজিদে গণ সংযোগকারীরা নামাজ আদায় করে এবং গাছ তলার বিএনপি নেতা খলিলুর রহমানের আথিতেয়তা গ্রহন করেন। পরে বীর পাশা, শেমড়া, কেন্ডা, ধুবন্তি ও সবশেষে ইসলামপুর বাজারে জনসভার মাধ্যমে গণ সংযোগের সমাপ্তি ঘটে। তা ছাড়াও উক্ত গণ সংযোগকালে কয়েকটি নির্ধারিত ও অনির্ধারিত পথসভা অনুষ্ঠিত হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares