September, 2013
নবীনগরে বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি উৎসবকে ঘিরে এলাকা দুভাগে বিভক্ত,দাঙ্গা পুলিশ মোতায়েন
প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী ফতেহপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শত বর্ষ পুর্তি উৎসবকে ঘিরে এলাকায় দুভাগে বিভক্ত হয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর মধ্যে নানা জল্পনা কল্পনা চলছে।জানা গেছে শনিবার বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে শতবর্ষ উপলক্ষে বিদ্যালয় মাঠে নানা আনুষ্ঠানের আয়োজন করা হলেও অপর একটি গ্রুপ একই সময়ে একই স্থানে বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে এলাকার জনগনের অংশগ্রহনে এক প্রতিবাদ সমাবেশ ও ভিক্ষোভ মিছিলের ঘোষনা দেন। এতে করে এলকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বিদ্যালয়Read More
কসবায় স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্ভোধন
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে সীমান্ত কমপ্লেক্ষের এর দ্বিতীয় তলায় শুক্রবার সন্ধ্যায় কসবা স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সীমান্ত কমপ্লেক্সের চেয়ারম্যান কাজী আজহারুল ইসলাম। কসবা স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান সাইফুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা পশ্চিম ইউপির চেয়ারম্যান জহিরুল হক খান, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন, প্রমুখ। বক্তব্য রাখেন ডাক্তার মো. ডবল্লাল হোসেন, এস এম আজাদ মানিক প্রমুখ।মিলাদRead More
কসবায় পূর্ব শক্রতার জের ধরে প্রতিপরে হামলায় ফরিদ মিয়ার বাড়িঘর ভাংচুর
কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার দক্ষিণ কসবায় পূর্বশক্রতার জের ধরে নিরহ ফরিদ মিয়ার বাড়িতে গত মঙ্গলবার সকালে দ্বিতীয় বারের মত হামলা চালিয়ে তার পরিবারের সদস্যদেরকে আহত করে। এসময় ঘর বাড়ির ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। প্রত্যর্শী সূত্র জানায়, দক্ষিণ কসবা গ্রামের ফরিদ মিয়ার (৫৫) সাথে প্রতিবেশী মিলন মিয়া গংদের সাথে পূর্বশক্রতার জের ধরে মামলা মোকাদ্দোমার বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষের অন্যায় অত্যাচারের ফলে গত ১২ সেপ্টেম্বর কসবা থানা মামলা নং-১৫ মিলন মিয়া(৫৫)পিতা মৃত্যু হিজু মিয়াসহ ১০জনকে আসামী দিয়ে ফরিদ মিয়া বাদি হয়ে মামলা দায়ের করা হয়। আসামী মিলন মিয়া বিজ্ঞ আদালতেRead More
নবীনগরে অটো চালকের লাশ উদ্ধার
এস এ রুবেল নবীনগরর : নবীনগর থানা পুলিশ আজ শুক্রবার সকালে উপজেলার জাফরপুর গ্রামের কবরস্থান সংলগ্ন ফসলী জমি থেকে ১ তরুনের লাশ উদ্ধার করেছে।নিহতের নাম আপন (১৫) সে পার্শবর্ত্তী মুরাদনগর উপজেলার গাজীপুর গ্রামের ফরিদ মিয়ার পুত্র।সূত্র জানায়, আপন গতকাল বাঙ্গরা থেকে অটোতে যাত্রী নিয়ে নবীনগর আসার পর থেকেই নিখোজ হন। তার পরিবারের লোকজন আজ সকালে জাফরপুর কবরস্থানে এসে নিহতের লাশ সনাক্ত করেন।নিহতের পরিবার অভিযোগ করেন, কাসেমপুর বাজারের গ্যারেজ মালিক মাঈনউদ্দিনের সাথে অটোতে চার্জ দেওয়া নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটানো হয়।তাছারা ও আপন নিখোজ হবার পর নিহতের আত্বীয় স্বজনRead More
হবিগঞ্জ পৌরসভার প্রতিনিধি দলের সাথে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মতবিনমিয় সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবেশি জেলা হবিগঞ্জ পৌরসভার এক প্রতিনিধি দল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সফর করেছেন। সফরে প্রতিনিধি দল হবিগঞ্জ পৌরসভার পৌরকর নির্ধারন ও আদায় কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে সামগ্রীক বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র শাহ মোঃ নাছিমের সাথে মতবিনিময় করেন। হবিগঞ্জ পৌরসভার কর নিরুপন ও আদায় সক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মাহবুবুল হক হেলাল এর নেতৃত্বে ৫ সদস্য বিশিস্ট প্রতিনিধি দলে ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আলমগীর, এ্যসেসর মোঃ মহিবুর রহমান, কর আদায়কারি ইসরাত জাহান নীলা, কমিনিউটি কর্মী কামরুন্নাহার সালমা। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভারRead More
বিজয়নগর নিদারাবাদে ট্রাজেডির দুই যুগ অতিক্রম নীরবে পেরিয়ে গেল সেই ৫ই সেপ্টেম্বর
আজহারুল ইসলাম খান শাহ আলম : ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হষরপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামে ঘটে যাওয়া, নিদারাবাদ ট্রাজেডির ২৪তম বর্ষ দিনটি গত ৫ই সেপ্টম্বর যাহা আজ দুই যুগ অতিক্রম করে স্মরণ কালের ঘটনাটি বলে সর্বজন স্বীকৃত সেই দিনটি পেরিয়ে গেল নীরবে। কেউ স্মরণ করলো না বিরজা রানী দেবনাথ সহ তার ৫ সন্তানকে , দেবোত্তর করা সম্পত্তি যাদের রক্ষণাবেক্ষণে ন্যাস্ত তারা নীরবতা পালন করার হেতু কি? এই প্রশ্ন আজ অনেকেরই। প্রকাশ, পরসম্পত্তি লোভী একটি চক্র বিগত ১৯৮৯ সালের ৫ই সেপ্টম্বর দিবা গত রাতে বিরজাবালা রানী সহ তার ৫ সন্তানকে ঘুমন্ত অবস্থায়Read More
মায়রে মাথায় নিয়া হাঁটতে মোর কোন কষ্ট অয় না
সংবাদদাতা : বিভিন্ন ধর্মীয় কাহিনীতে আমরা শুনেছি পূন্যের আশায় মাকে মাথায় নিয়ে বা গলায় ঝুলিয়ে অনেক সন্তান দীর্ঘ দিন ঘুরে বেড়িয়েছেন। ইসলাম ধর্মে হযরত বায়েজিদ বোস্তামি (র.) মায়ের শিয়রে সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হযরত ওয়ায়েজ কুরনি মাকে পিঠে বহন করেছেন দীর্ঘ দিন। হিন্দু ধর্মে শ্রবণ কুমার অন্ধ মা বাবাকে কাঁধে বহন করে গয়া কাশির উদ্দেশে গিয়েছিলেন। কিন্তু এ যুগে এমন সন্তানের দেখা মেলা ভার। তারপরেও জিয়ানগরে অসুস্থ মাকে মাথায় বহন করে প্রায়ই ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন ধীরেন্দ্রনাথ মজুমদার নামের এক সন্তান। মঙ্গলবার উপজেলার পার্শ্ববর্তী মোড়েলগঞ্জের চন্ডিপুর গ্রাম থেকে শতবর্শীRead More
ঘাটুরায় পূর্ব শত্রুতার জের ধরে দু পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সুমন নূর : বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে দু পক্ষের সংঘর্ষে শিশু ও মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় দোকানপাট লোটপাট ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘাটুরা গ্রামের মোহাম্মদ আলীর(৪০) সাথে প্রতিবেশী ধন মিয়া(৪৫) পূর্ব শত্রুতার জেরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মোহাম্মদ আলীর ছেলে ফুটবল খেলতে গেলে তা ধন মিয়ার ছেলেরা তাতে বাধা দেই। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছেলেটিকে মারধর করে তারা। এ ঘটনার প্রতিবাদ করলে নিয়ে মোহাম্মদ আলীর দোকান ও বাড়িতে হামলা চালায় ধন মিয়ার লোকজন। এতে দোকানে থাকা ফ্রিজRead More
নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে মো: জাহাঙ্গীর আলমের শিশু পুত্র কামরুল ইসলাম (৩) বাড়ির পার্শ্বে পুকুর পাড়ে বন্ধুদের সাথে খেলা করার এক পর্যায়ে পানিতে পড়ে যায়। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে আনার পথিমধ্যে সে মারা যায়।
নবীনগরে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন খসড়া ভোটার তালিকা প্রকাশ
প্রতিনিধিঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড, জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের ঘোষিত তফসিল মোতাবেক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচনে ১৬১৭জন মুক্তিযোদ্ধার খসড়া ভোটার তালিকা গতকাল উপজেলা পরিষদ কার্যালয়ে প্রকাশ করা হয়। নির্বাচন রেজিষ্ট্রেশন অফিসার এসিল্যান্ড সন্দ্বীপ কুমার সিংহ বলেন, খসড়া ভোটার তালিকার উপর দাবী, আপত্তি ও সংশোধনী গ্রহনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর। নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল ২৬ সেপ্টেম্বর, বাছাই ২৮ সেপ্টেম্বর, প্রত্যাহার ১ অক্টোবর এবং ভোট গ্রহন করা হবে ২১ অক্টোবর। আসন্ন নির্বাচনে উপজেলা কমান্ডার পদে বর্তমান কমান্ডারRead More



















