September, 2013
ব্রাহ্মণবাড়িয়ায় পিটিআইয়ের প্রশিক্ষণার্থী শিক্ষকের মৃত্যু
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন প্রাইমারি এ্যাডুকেশনে (ডিপিএড) প্রশিক্ষণরত দেলোয়ার হোসেন (৩১) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত আটটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। নিহত শিক্ষক দেলোয়ার হোসেন কসবা উপজেলার ধজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি পার্শ্ববর্তী গোপীনাথপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের শাহআলম মিয়ার ছেলে। পিটিআইয়ের তত্ত্বাবধায়ক জেসমিন খানম বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হোস্টেলে অবস্থানরত প্রশিক্ষণার্থী শিক্ষক দেলোয়ার অসুস্থ্যতা বোধ করলে তার রুমমেটরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর রাত আটটার দিকে জরুরি বিভাগে কর্মরতRead More
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঢালীকে চায় নেতাকর্মীসহ এলাকাবাসী
কসবা প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আসনের আসন্ন এবারের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার সম্পাদক, কুমিল্লা সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ও কসবা উপজেলা প্রেসকাবের সভাপতি (প্রতিষ্ঠাতা ) খ.ম.হারুনুর রশীদ ঢালীকে দলীয় প্রার্থী হিসেবে পেতে চান স্থানীয় নেতাকর্মীসহ এলাকাবাসী । ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংবাদিক ও কসবা উপজেলা সদরের মধ্যে তিনিই এক মাত্র ব্যক্তি এই প্রথম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন কসবা-আখাউড়ার মাঠে ময়দানে দীর্ঘ ৩৫ বছর ধরে পেশাগত কাজে চড়ে বেড়াইয়েছেন । যার ফলে সকল পেশাজিবী (তৃণমূলRead More
ভূতুরে কান্ড
এস.এ.রুবেল নবীনগর: নবীনগরে কোর্ট রোডে অবস্থিত আল্পনা জুয়েলার্সের দোকানে স্বর্ন বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন কুয়েত ফেরত কুড়ের পার এলাকার আক্তার হুসেন। সূত্র জানায়, আক্তার হুসেন ৪ ভরি স্বর্ন নিয়ে বিক্রি করার উদ্দ্যেশে আজ রোববার দুপুরে স্বর্ন বিক্রি করতে আল্পনা জুয়েলার্সে যান। দাম দর শেষে টাকা হাতে নিয়ে দোকান থেকে বেরুতে গেলে বিপত্তি ঘটে।দোকানের মালিক অশিক দাশ আর আক্তার হুসেনের মাঝে চলে তর্কাতর্কি। স্বর্নের আর হদিস পাওয়া যায়না। পুরো দোকান তন্নতন্ন করে খোজা হল। বাদ পরেনি বিক্রেতাও তার পুরো দেহ তলাসি করা হল। স্বর্নের আর দেখা মেলে না।অবশেষে গ্রাম্য শালিশেরRead More
পুলিশ সুপার জানেন কি? ব্যাপক ভাংচুর ঘটনার ৬ দিনেও কসবা থানায় মামলা রুজু হয়নি
কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার দক্ষিণ কসবায় মামলার জের ধরে নিরহ ফরিদ মিয়ার বাড়িতে গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দ্বিতীয় বারের মত হামলা চালিয়ে তার পরিবারের সদস্যদেরকে আহত করে। এসময় ঘর বাড়িসহ মালামালের ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনার ফলে ক্ষতিগ্রস্থ পরিবারটি কসবা থানায় এজাহার দিয়েও ঘটনার ৬ দিন পরও থানায় মামলাটি এফআইআর করনা হয়নি। এই নিয়ে এলাকায় জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, দক্ষিণ কসবা গ্রামের ফরিদ মিয়ার (৫৫)সাথে প্রতিবেশী মিলন মিয়া গংদের সাথে পূর্বশক্রতার জের ধরে মামলা মোকাদ্দোমার বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষের অন্যায় অত্যাচারেরRead More
পুলিশ সুপার জানেন কি ? ব্যাপক ভাংচুর ঘটনার ৬দিনেও কসবায় থানায় মামলা রুজু হয়নি
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার দক্ষিণ কসবায় মামলার জের ধরে নিরহ ফরিদ মিয়ার বাড়িতে গত ১০সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দ্বিতীয় বারের মত হামলা চালিয়ে তার পরিবারের সদস্যদেরকে আহত করে।এসময় ঘর বাড়িসহ মালামালের ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।এই ঘটনার ফলে ক্ষতিগ্রস্থ পরিবারটি কসবা থানায় এজাহার দিয়েও ঘটনার ৬ দিন পরও থানায় মামলাটি এফআইআর করনা হয়নি।এই নিয়ে এলাকায় জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষর্শী সূত্র জানায়,দক্ষিণ কসবা গ্রামের ফরিদ মিয়ার (৫৫)সাথে প্রতিবেশী মিলন মিয়া গংদের সাথে পূর্বশক্রতার জের ধরে মামলা মোকাদ্দোমার বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষদের অন্যায় অত্যাচারের ফলে গত ১২ সেপ্টেম্বর কসবা থানা মামলাRead More
কসবায় গাজাঁ সহ দুই মাদক ব্যকসবায় গাজাঁ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারবসায়ীকে গ্রেফতার
প্রতিনিধি ঃব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় গাজাঁসহ মনির হোসেন(২৫) ও কবীর হোসেন(৩০)) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গ্রেফতারকৃত মনির হোসেন ও কবীর হোসেন উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তর্তী কাশিপুর গ্রামের আলেক মিয়া ও পিতা মৃত্যু ফিরোজ মিয়ার পুত্র।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত(১৪ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৩টা ৫০ মিনিটে নোয়াপাড়া মদন মিয়ার বাড়ির সামনের রাস্তায় দিয়ে পাচারকালে কসবা থানার পুলিশ সদস্যদের বিশেষ অভিযান চলাকালে ভারতীয় ৮কেজি ভারতীয় গাজাঁ উদ্ধার করে। এসময় মনির হোসেন ও কবীর হোসেন কে গ্রেফতার করা হয়। কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মফিজ উদ্দিন ভুইয়া,‘গ্রেফতারকৃত মনিরRead More
আখাউড়ায় চট্টলার যাত্রাবিরতি
২৪.কম রিপোর্ট: ১৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পথে চলাচলকারি চট্টলা এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করবে। আখাউড়া রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট মো. মোতালেব হোসেন জানান, ট্রেনটি আখাউড়ায় দু’মিনিট করে যাত্রাবিরতি দিবে। ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে বেলা ১টা ৪০ মিনিটে ও চট্টগ্রামের উদ্দেশ্যে বেলা পোনে তিনটায় আখাউড়া ছাড়বে। প্রসঙ্গত, গত ২০ আগস্ট ডেমু ট্রেন উদ্বোধন করতে এসে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক আখাউড়ায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার আশ্বাস দেন। এ জন্য তিনি সংসদ সদস্য আলহাজ মো. শাহ আলমকে ডিও লেটার (অনানুষ্ঠানিক পত্র) পাঠানোর কথা বলেন। গত সপ্তাহে সংসদ সদস্য ডিও লেটার পাঠান।
আশুগঞ্জ ফিরোজ মিয়া কলেজের শিক্ষার্থীদের মিছিল-সড়ক অবরোধ ॥ কর্মবিরতি স্থগিত
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফিরোজ মিয়া কলেজের ৫৪জন শিক্ষক-কর্মচারীর সরকারি বেতন ভাতা বন্ধ, শিক্ষক-কর্মচারীদের সাথে অশোভন আচরন করার প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের চলমান কর্মবিরতির ৩য় দিন গতকাল শনিবার পালিত হয়েছে। শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে গতকাল মিছিল ও সড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষার্থীরা। এদিকে উদ্ভুত পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও অভিভাবকেরা শিক্ষক-কর্মচারিদের সাথে মতবিনিময় করে আগামী শনিবার পর্যন্ত কর্মসূচী স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।কর্মবিরতির তৃতীয় দিনে গতকাল শনিবার সকাল ১০টায় কলেজের শিক্ষার্থীরা কলেজের প্রতিষ্ঠাতা ও তার পবিরারের সদস্যদের বিরুদ্ধে মিছিল ও আশুগঞ্জ-তালশহর-ব্রাহ্মণবাড়িয়া সড়ক অরোধ করে। পুলিশ শিক্ষার্থীদের সড়ক অবরোধ তুলেRead More
ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বণিক সমিতিতে কি ঘটছে ! !
প্রতিবেদক ঃ ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের বর্তমান কমিটি দায়িত্ব নিয়েছে গত বৎসর জূলাই মাসে। পরিচালক হয়ে নির্বাচনে বিজয়ী হয়ে এখানে আসেন দুই প্যানেলের ব্যবসায়ী বৃন্দ। সংখ্যাগরিষ্ঠতার সমর্থনে তখন সভাপতি নির্বাচিত হন ইলিয়াছ খান। ব্রাহ্মণবাড়িয়া ব্যবসায়ী সমাজ বহু আশাবাদী ছিল চেম্বারের বর্তমান নির্বাহী কমিটি নিয়ে, ইলিয়াছ খান তিন বার নির্বাচন করেও সভাপতি হতে পারেন নাই। প্রবীণ ব্যবসায়ী ফরিদ সাহেবের সময় থেকেই ইলিয়াছ খান চেম্বারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনার জীবনে একটি প্রচন্ড ইচ্ছা বা খায়েশ ছিল চেম্বারের সভাপতি হওয়া। এবারের নির্বাচনের মাধ্যমে উনি সভাপতির দায়িত্ব পান। সাধারণ ব্যবসায়ী মহল আশা করেছিল, ইলিয়াছ খানের মাধ্যমেRead More
বিজয়নগরে বীরপাশা প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
আজহারুল ইসলাম খান শাহ আলম : ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯১ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে । শনিবার সকাল ১১টায় এ ভবনের করেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুল ইসলাম। এসময় উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা এমনকি কোনো জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন না। ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মাহবুবুর রহমানের পরিচালনায় উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলী আকবর খান, গাজিউর রহমান, বজলুর রহমান, প্রধান শিক আব্দুল্লাহ, আব্দুল আহাদ, আবুল হাসনাত খোকন, তৌহিদ খান, স্বপন আলী আহম্মদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে কোনো সরকারী কর্মকর্তা বা জনপ্রতিনিধির উপস্থিতRead More



















