May, 2013
রক্ষণশীলতা থেকে নারীদের বেরিয়ে আসতে হবে.. জেলা প্রশাসক
প্রতিবেদক : শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা উদ্বোধনকালে জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার বলেন, রণশীলতা থেকে নারীদের বেরিয়ে আসতে হবে। প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে লেখা-পড়ার বিকল্প নেই। তিনি নারীদের উদ্দেশ্যে আরো বলেন, প্রকৃত জ্ঞান অর্জন করে নারীর মতায়তন প্রতিষ্ঠিত করতে হবে। সদর উপজেলা চেয়ারম্যান বশির উল্লাহ জুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন চাকমা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দীকি, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার প্রমুখ।সভা পরিচালন করেন, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কর্মকর্তা (ভূমি) মোঃRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্থ
মনিরুজ্জামান পলাশ ॥ ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নানা ত্রুটিতে গ্রাহকদের দূর্ভোগ চরমে পৌছেছে। প্রতিদিনের লোডশেডিং’র পাশাপাশি টানা দিনের পর দিন বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহক পর্যায়ে এ অসন্তোষ ছড়িয়ে পড়েছে । ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বিদ্যুৎ এর অভাবে। পুরনো ট্রানসফর্মারসহ যন্ত্রপাতি, লোকবলের অভাব, চাহিদানুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় সমস্যা হচ্ছে প্রতিদিনই। ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, পুরো পৌর এলাকা জুড়ে ১৪টি ফিডারে ভাগ করে বিদ্যুৎ সরবরাহ দিয়ে থাকে কর্তৃপক্ষ। ফিডার ভিত্তিক প্রতিদিন লোড শেডিং এখানে প্রতিদিনের ঘটনা। দিনে নির্ধারিত ১টি সময়ে ঘন্টাব্যাপী লোড শেডিং বিষয়টি গ্রাহকরা স্বাভাবিক ঘটনাRead More
স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের পর হুমকি, আখাউড়ায় বখাটের কারাদন্ড
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের হুমকি দেওয়ায় এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়ার ভ্রাম্যমান আদালত এ কারাদন্ডাদেশ প্রদান করেন। কারাদন্ডাদেশ প্রাপ্ত যুবক হলো রাধানগর গ্রামের আলী নুর হোসেনের পুত্র রিয়াজুল ইসলাম রিয়াজ (২০)। জানা যায়, পৌর শহরের নাছরিন নবী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে রিয়াজ বেশ কয়েক মাস ধরেই উত্যক্ত করে আসছে। ইতিপূর্বে ভ্রাম্যমান আদালত ইভটিজিংয়ের দায়ে তাকে ৩ মাসে কারাদন্ড দেয়। কিন্তু কারাদন্ড শেষে ফিরে এসেই ওই বখাটে আবারো তাকে উত্যক্তRead More
নাসিরনগরে অস্ত্রসহ আন্ত:জেলা চক্রের দুই ডাকাত গ্রেপ্তার
মোঃ আব্দুল হান্নান নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: শনিবার রাত সাড়ে নয়ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ সরাইল নাসিরনগর মহা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা চক্রের দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। নাসিরনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করেছে। জানা গেছে শনিবার রাত সাড়ে নয়ঘটিকার সময় সরাইল নাসিরনগর মহা সড়কে পুঠিয়া ধরন্তীর মধ্যেবর্তী স্থানে ফাকা জায়গা বেড়িকেড দিয়ে ডাকাতির প্রস্তুতিকালীন সময়ে ডিউটিরত এস আই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে সরাইল উপজেলা নোওয়াগাঁও গ্রামের চান মোহাম্মদের ছেলে জামাল মিয়া (২৫) ও সিরাজুল ইসলামের ছেলে খলিল মিয়া (২২) কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।Read More
নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদল আহবায়ক কমিটির পরিচিতি সভা
গত ২৪ মে শুক্রবার বিকার ৫ ঘটিকায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পুনিয়াউটস্থ বাস ভবনে ব্রাহ্মণবাড়িয়া পৌর যুব দলেল আহবায়ক কমিটির এক পরিচিত সভা অনুষ্টিত হয়। উক্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন তামিম সাহেদ রিপন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা পৌর যুব দলের সংগ্রামী সদস্য সচিব এডঃ আরিফুল হক মাসুদ। প্রধান অতিথি হিসাবে উপস্থত ছিলেন সাবেক কারা নির্যাতিত ছাত্রনেতা জেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলী আজম, যুগ্ম আহবায়ক হাজী মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা যুবদলের যুগ্ম আহবায়ক মাঈনুল হোসেনRead More
পুলিশের বিশেষ অভিযানে সাফল্য, বিপুল পরিমার মাদকসহ ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫৭
প্রতিবেদক : বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ব্যাপক সফলতা অর্জন করেছে। বিগত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে জেলার ০৯ টি থানায় মোট ১৫১ জন গ্রেফতারী পরোয়ানার আসামী, ৪৪ কেজি গাঁজা, ৬৯ বোতল ফেন্সিডিল, ২২,২০০পিস নেশা জাতীয় বিশেষ ট্যাবলেট, ৩০ লিটার চোলাই মদ, ৩০ পিস ইয়াবা, ৬২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শুক্রবার মূলতবী সাজা ও গ্রেফতারী পরোয়ানা তামিল, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় তৈরী দাঙ্গার কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে ২৪ ঘন্টার বিশেষ অভিযানেরRead More
কসবায় শিবিরের দুই নেতা গ্রেফতার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ছাত্র শিবিরের শাখার সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা ছাত্র শিবিরের সভাপতিসহ দুই শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায, গত শনিবার রাত প্রায় ১১টায় কসবা উপজেলার পৌর শহরের টিএ রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারন সম্পাদক আমীর হোসেন (২৮) ও কসবা উপজেলা ছাত্র শিবির সভাপতি মোঃ নাসির উদ্দিন (২৫)। গ্রেফতার হওয়া আমীর হোসানে নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে এবং নাসির কসবা পৌর এলাকার জগন্নাথপুরের হেলাল উদ্দিনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত দুইRead More
ব্রাহ্মণবাড়িয়ায় কবি কাজী নজরুলের জন্ম-জয়ন্তী উদযাপন
প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম-জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাম কানাই হাই একাডেমীতে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমানুল হক সেন্টুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রধান অতিথি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন মাউশির মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীক, মাউশির উপ-পরিচালক মনোয়ারা বেগম।
দেশ পরিচালনায় মদিনা সনদকে আদর্শ হিসাবে গ্রহন করতে হবে- ইসলামী ফাউন্ডেশনের ডিজি
প্রতিনিধি : শিক্ষক কর্মজচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুর দীর্ঘদিনের গবেষনার ফসল “আশুগঞ্জে ইসলাম”গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থানা পরিচালক বীর মুক্তিযোদ্বা মোঃ সিদ্দিকুর রহমান।সাবেক উপ-সচিব বীর মুক্তিযোদ্বা মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন বিশিষ্ট গবেষক ও লেখক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, বিশিষ্ট আলেম আলহাজআব মাওলানাRead More
সরাইলে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়াস্থ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত প্যাকেট পড়ে থাকতে দেখে সরাইল থানার টহল পুলিশ। পরে থানায় এনে প্যাকেটের ভিতর থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে সম হয়নি। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, কুট্টাপাড়া থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।



















