Main Menu

May, 2013

 

হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদক : তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহালসহ নেতা কর্মীদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচরি অংশ হিসেবে ১৮ দলের ডাকা আগামীকালের হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। মিছিলটি শনিবার বিকেলে স্থানীয় রেলগেইট এলাকা থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে প্রেসকাব চত্তরে এসে সমাবেশ করে। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, যুবদলের আহবায়ক মনির হোসেন, ছাত্রদল সভাপতি শামীম মোল্লাসহ ১৮ দলের বিভিন্ন নেতৃবৃন্দ । সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক নজির উদ্দিন আহমেদ। বক্তারা, যে কোন মূল্যে আগামীকালেরRead More


সরাইলে সরকারি জায়গায় অবৈধ ভাবে মার্কেট নির্মাণ

মোহাম্মদ মাসুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণ করেছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। নিয়ম না থাকলেও ওই জায়গার শ্রেণী পরিবর্তন করে লীজ নিতে ভূমি দস্যুরা ভূমি কর্মকর্তাদের সাথে রফাদফা করেছেন। ২০ লাখ টাকার বাণিজ্যের বিষয়টি চাউর রয়েছে গোটা এলাকায়।  এদিকে সরকার হারিয়েছে বড় অংকের রাজস্ব। স্থানীয় একাধিক সূত্র জানায়, সরাইল-অরুয়াইল সড়কের পাশে পাকশিমুল বাজার সংলগ্ন ওই সরকারি জায়গাটির বর্তমান বাজার দর প্রায় দেড় কোটি টাকা। গতবছর সড়ক নির্মাণ হওয়ার পর স্থানীয় কিছু প্রভাবশালী অবৈধভাবে দখলে নেয় জায়গাটি। ম্যানেজ করেন স্থানীয় ভূমি অফিসকে। পরে কৌশলে হাতেRead More


সরাইলে পুত্রবধূর ছুরিকাঘাতে শাশুড়ি আহত ॥ পুত্রবধূ আটক

প্রতিনিধি: ভাগ্নের ভাত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুত্রবধূর ছুরিকাঘাতে শাশুড়ি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালীকচ্ছ এলাকায়। পুলিশ পুত্রবধূ ইয়াসমিন-(২২) কে আটক করেছে। আহত শাশুড়ি শরীফা বেগম-(৫০)-কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই বাড়ি থেকে পালিয়েছে পুত্র নাছির উদ্দিন-(২৬)।এলাকাবাসী ও পুলিশ জানায়, কালীকচ্ছ গ্রামের ব্যবসায়ী আব্দুর রউফ মিয়ার পুত্র নাছির উদ্দিন গত তিন বছর পূর্বে পার্শ্ববর্তী ধর্মতীর্থ গ্রামের আবুল মিয়ার মেয়ে ইয়াছমিনকে বিয়ে করে। গত কয়েক মাস ধরে নাসির উদ্দিনের বড় বোন শারমিন বেগম-(২৭) বাবার বাড়িতে বসবাস করছে। পারিবারিক বিষয় নিয়েRead More


রোববার সারাদেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল

রোববার সারাদেশে সকাল-সন্ধ্যাহরতাল ডেকেছে ১৮ দলীয় ঐক্যজোট। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েআয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা পরিষদ সদস্য শামসুজ্জামান দুদু এ ঘোষণা দেন। তিনি জানান, বিরোধী দলের কারান্তরীণ সব নেতাকর্মীর মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবি  এবং সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এ হরতাল করবে।


কসবায় প্রভাতির ২বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়ার কসবা রেল স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর প্রভাতি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্ট্রগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা। এতে ট্রেনের চারজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। কসবা রেল স্টেশনের মাস্টার প্রণব কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পাশ্ববর্তী রেল জংশন আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।


প্রবাসে জিম্মি করে বাংলাদেশে টাকা আদায় ॥ গ্রেপ্তার-১

ডেস্ক ২৪ প্রবাসী বাংলাদেশীদের জিম্মি করে স্বজনদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় হরিদাস চন্দ্র দাস-(২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। তিনি নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার পুরিন্দা গ্রামের অবনী চন্দ্র দাসের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র‌্যাব ও জেলা গোয়েন্দা পুলিশ। হরিদাসকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, একটি চক্র ইরান, তুরস্ক, দুুবাই, আবুধাবিতে কর্মরতদের বাংলাদেশীদেরকে জিম্মি করে বাংলাদেশে অবস্থানরত তাদের স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। টাকা না দিলেই প্রবাসীদের উপর নির্যাতন নেমে আসে। র‌্যাব-৯- এরRead More


কসবা সালদা গ্যাস থেকে বঞ্চিত যেন নিজ গৃহে পরবাসী— খ.ম.হারুনুর রশীদ ঢালী ঃ—-

ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য ঐতিহ্য সমৃদ্ধ জনপদ কসবার সাধারণ মানুষ অনেকবারই বঞ্চিত,প্রতারিত ও উপেক্ষিত হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার ও কর্তা ব্যক্তিরা বহু বহু সুন্দর আশ্বাসের বাণী শুনিয়েছেন।বাস্তবে তা আর আলোর মুখ দেখেনি। প্রতিটি সরকার এ অঞ্চলের সম্পদ অন্য অঞ্চলে নিয়ে অনুন্নত অঞ্চলকে উন্নত করছে। মিল,কারখানা স্থাপন করছে।সর্বোপরি এ অঞ্চলের গ্যাস সারা দেশেই ব্যবহার হচ্ছে। কিন্ত কসবার মানুষ এখন এর ব্যবহার থেকে বঞ্চিত। কসবা সর্বদলীয় ভাবে আন্দোলন হয়েছে। “কসবার গ্যাস কসবা চাই-আর না হলে রক্ষা নাই”। এই রকম শত শত শ্লোগানে আকাশ বাতাস ধবনিত হয়েছে।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কসবাবাসী নিজগৃহে পরবাসী হয়ে আছে।আরRead More


চ্যানেল ২৪-এর বর্ষ পূর্তি,ব্রাক্ষনবাড়িয়ায় ব্যাপক কর্মসূচী গ্রহন

আজ শুক্রবার চ্যানেল ২৪-এর বর্ষ পূর্তি। এ উপলক্ষে ব্রাক্ষনবাড়িয়ায় ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসচীর মধ্যে রয়েছে র‌্যালী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। সকাল ৯টায় স্থানীয় ইন্ডাষ্ট্রিজ স্কুল প্রাঙ্গন থেকে র‌্যালী বের হবে। সকাল সাড়ে ৯টায় আলাউদ্দিন সংগীতাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষাথীদের সংর্বধণা দেয়া হবে। এতে জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার প্রধান অতিথি থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মো: মনিরুজ্জামান পিপি এম ও পৌর মেয়র হেলাল উদ্দিন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে মিডিয়া জরিপের এক খবরে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীরRead More


শহীদ জিয়ার ৩২তম শাহাদাৎ বার্ষিকী সফল করার লক্ষ্যে আখাউড়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে সড়ক বাজারস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইউসুফ সারোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, পৌর বিএনপির সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম শামীম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম, হাজী মন্তাজ মিয়া কাউন্সিলর, হাজী জালাল উদ্দিন, মন্তাজ মিয়া, এম.এ রউফ চৌধুরী, নাহিদুল ইসলাম, শামীম ইকবাল, আল আমিন মোল্লা, মাহমুদুল হাসান, মফিজুল ইসলাম, রুকনRead More


জামায়াত ও হেফাজতের সমর্থনে বি এন পি

ডেস্ক ২৪ : ১৯৮৪ সালে খালে জিয়া বিএনপি’র দায়িত্ব নেওয়ার পর এর আগে তার সঙ্গে দলের অন্য নেতাদের এতটা সন্দেহ ও অবিশ্বাসের সম্পর্ক আর কখনো তৈরি হয়নি। ২০০৭ সালে তিনি কারাগারে থাকতে বিএনপি প্রায় দ্বিধাভিবক্ত হতে যাচ্ছিল। কিন্তু খালেদা জিয়ার প্রতি দলের অধিকাংশ নেতা এবং কর্মীদের আস্তা অটুট ছিল। এমনকি চার দলীয় শাসনামলে ‘তারেক জিয়ার বাড়াবাড়িতে’ জ্যেষ্ঠ নেতারা অস্বস্তি বোধ করলেও দলপ্রধানের প্রতি তাদের আনুগত্যে ঘাটতি দেখা যায়নি, যা ঘটেছে তার সাম্প্রতিক কিছু বক্তৃতা বিবৃতিতে। অনেকটা ডানের দিকে ঝুঁেক থাকলেও বিএনপি দেশের ‘বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তি’ হিসেবে পরিচিতি। দলটির নেতা কর্মীRead More


This site is protected by wp-copyrightpro.com