Main Menu

হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক : তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহালসহ নেতা কর্মীদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচরি অংশ হিসেবে ১৮ দলের ডাকা আগামীকালের হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। মিছিলটি শনিবার বিকেলে স্থানীয় রেলগেইট এলাকা থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে প্রেসকাব চত্তরে এসে সমাবেশ করে। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, যুবদলের আহবায়ক মনির হোসেন, ছাত্রদল সভাপতি শামীম মোল্লাসহ ১৮ দলের বিভিন্ন নেতৃবৃন্দ । সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক নজির উদ্দিন আহমেদ। বক্তারা, যে কোন মূল্যে আগামীকালের হরতালকে সফল করার আহবান জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares