Main Menu

সরাইলে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়াস্থ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত প্যাকেট পড়ে থাকতে দেখে সরাইল থানার টহল পুলিশ। পরে থানায় এনে প্যাকেটের ভিতর থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে সম হয়নি। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, কুট্টাপাড়া থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares