Main Menu

স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের পর হুমকি, আখাউড়ায় বখাটের কারাদন্ড

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের হুমকি দেওয়ায় এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়ার ভ্রাম্যমান আদালত এ কারাদন্ডাদেশ প্রদান করেন। কারাদন্ডাদেশ প্রাপ্ত যুবক হলো রাধানগর গ্রামের আলী নুর হোসেনের পুত্র রিয়াজুল ইসলাম রিয়াজ (২০)। জানা যায়, পৌর শহরের নাছরিন নবী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে রিয়াজ বেশ কয়েক মাস ধরেই উত্যক্ত করে আসছে। ইতিপূর্বে ভ্রাম্যমান আদালত ইভটিজিংয়ের দায়ে তাকে ৩ মাসে কারাদন্ড দেয়। কিন্তু কারাদন্ড শেষে ফিরে এসেই ওই বখাটে আবারো তাকে উত্যক্ত করতে শুরু করে। রবিবার সকালে রিয়াজ ওই ছাত্রীর রাধানগরের বাসায় সামনে গিয়ে তাকে এসিড নিপে করে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি ইউএনও বশিরুল হক ভ’ইয়াকে জানালে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে তাকে আটক করেন এবং ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares