Main Menu

May, 2013

 

শহরের যানজট নিরসন কল্পে মৌলভীপাড়া-কাজীপাড়া রাস্তার কাজ শুরু

প্রতিবেদক ॥ শহরের ভয়াবহ যানজট নিরসনে মৌলভীপাড়া- কাজীপাড়া বিকল্প রাস্তার কাজ শুরু হচ্ছে। রাস্তাটি চালু হলে যানজট অনেকটা হ্রাস পাবে বলে আশা করছেন শহরবাসী। ইতিমধ্যেই রাস্তাটি প্রশস্ত করতে পৌর সভার পক্ষ থেকে মাপঝোক করে লাল দাগ দেওয়া হয়েছে। ভাঙ্গা হয়েছে পুরানো উঁচু ব্রীজটি। শহরের যানজটের সমস্যা দীর্ঘদিনের। প্রতিদিন যানজটে পড়ে নাকাল অবস্থা পীরবাসীর। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকেন মানুষ। যানজট সমস্যা থেকে পৌরবাসীকে মুক্ত করতে ইতিমধ্যে টাউন ব্রীজের পূর্বপাশে আরেকটি ব্রীজ করা হয়েছে। কিন্তু ব্রীজের উত্তর পাশের এ্যাপোচ রাস্তা না থাকায় ব্রীজটি তেমন কাজে আসছে না। এদিকে শহরবাসীর দাবিরRead More


বিজয়নগরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে কুপিয়েছে দুস্কৃতিকারীরা

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনার জেরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক সরকারকে কুপিয়ে আহত করেছে দুস্কৃতিকারীরা। শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, জায়গা নিয়ে আড়িয়ল গ্রামে সাহেদ চেয়ারম্যানের গোষ্ঠি ও ইসহাক সরকারের গোষ্ঠীর লোকদের মধ্যে শুক্রবার সকালে কথা কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসহাক সরকার দু’পরে মধ্যে সমঝোতার ব্যবস্থা করে আড়িয়ল বাজারে জুম্মা নামাজ পরতে যান। নামাজ শেষে বাড়ি ফেরার সময় সাহেদ চেয়ারম্যানের বাড়ির লোকজন তার উপর হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলাRead More


ব্রাহ্মণবাড়িয়ার জুয়ার সম্রাট মিজান মেম্বারসহ পেশাদার ৯ জুয়ারি গ্রেফতার

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার জুয়ার সম্রাট মিজান মেম্বারসহ পেশাদার ৯ জুয়ারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দাপুলিশ। বৃহস্পতিবার গভীররাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের মিজান মেম্বারের বাড়ি থেকে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় নগদ ৬১ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।স্থানীয়রা জানান, এলাকার প্রভাবশালী ব্যাক্তিবর্গ, পুলিশসহ বিভিন্ন সংস্থাকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরেই মিজান মেম্বারের বাড়িতে জুয়ার আসর চলে আসছিল। জেলার বিভিন্ন স্থান থেকে জুয়ারিরা প্রতিদিন রাতে এখানে এসে জুয়া খেলত। বৃহস্পতিবার রাতেও প্রতিদিনের ন্যায় মিজান মেম্বারের বাড়িতে বসে জুয়ার আসর। গভীরRead More


বখাটের উত্ত্যক্তের শিকার কলেজছাত্রীর আত্মহত্যা

কসবা উপজেলায় লাভলী আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী গত বুধবার বিষ পান করে আত্মহত্যা করেছে। বখাটের উত্ত্যক্তের শিকার হয়ে সে আত্মহত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। লাভলীর বাড়ি উপজেলার রাতইতলা গ্রামে। এ ঘটনায় পাশের গ্রামের কাউছার মিয়াসহ (২৪) চারজনের বিরুদ্ধে বৃহস্পতিবার কসবা থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। অন্য আসামিরা হলেন কাউছারের বাবা শিশু মিয়া, ভাই কবির মিয়া ও দুলাল মিয়া। এজাহারের বিবরণ অনুযায়ী, লাভলী স্থানীয় চারগাছ এন আই ভূইয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। কলেজে আসা-যাওয়ার পথে পাশের নিবড়া গ্রামের কাউছার মিয়া তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। লাভলীর বাবা পুলিশে চাকরি করেন।Read More


আখাউড়ায় ফেন্সিডিল,সিএনজিসহ মাদক পাচারকারী আটক

প্রতিনিধি : আখাউড়ায় শুক্রবার দুপুরে ফেন্সিডিলসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক পাচারকারী হল আরাফাত (২৫)। তার বাড়ি উপজেলার টনকী গ্রামে। এসময় বিজিবি সদস্যরা ফেন্সিডিল বহনকারী সিএনজি অটোরিক্সাটিও জব্দ করে। তবে চালক পালিয়ে যায়।বিজিবি সূত্র জানায়, উপজেলার মোগড়া বিজিবি ক্যাম্পের পাস দিয়ে ফেন্সিডিল বহনকারী অটোরিক্সাটি যাওয়ার পথে গোপন সংবাদে খবর পেয়ে ওই ক্যাম্পের সুবেদার মুনসুরের নেতৃত্বে বিজিবি সদস্যরা গতিরোধ করে। এসময় অটোরিক্সার চালক দৌড়ে পালিয়ে গেলেও বিজিবি পাচারকারী আরাফাতকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করতে সম হয়।


ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রেস ক্লাবে মতবিনিময় সভা

প্রতিবেদক : শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট আলাউদ্দিন খাঁ শিক্ষা ও সংস্কৃতি বিশ্ববিদালয় প্রতিষ্ঠার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ভবনে আয়োজিত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপস্থাপন করে মূল বক্তব্য প্রদান করেন সুরসম্রাট আলাউদ্দিন খাঁ শিক্ষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খন রঞ্জন রায়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, প্রেস ক্লাবের সহসভাপতি আল আমিন শাহীন,  চ্যানেল আই ব্রাহ্মণবাড়িয় জেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম, দৈনিকRead More


কসবা পৌরসভা ভবন ফাটলের কারণে, চলাফেরা করতে নিষেধ করছে উপজেলা নির্বাহী অফিসার

কসবা প্রতিনিধি ঃ কসবা পৌরসভা ভবন ফাটলের সংবাদ প্রকাশের পর কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান অবশেষে লিখিত ভাবে নিষেদ করেছেন ।তিনি কসবা উপজেলা প্রেসকাবকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই কথা জানান। কসবা পৌর কর্মকর্তা কর্মচারীরা যেন ঝুকি পূর্ণবিল্ডিং কাজ না করেন সেই জন্য লিখিত ভাবে পত্র দিয়ে জানিয়ে দিয়েছেন।ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এলাকায় অবস্থিত কসবা পৌরসভা ও ব্যস্ততম একটি বিপনিবিতানের উপর তলায় (কসবা উপজেলা পিরষদ রেষ্টহাউজ ভবনে) ফাটল ধরেছে।কসবা পৌরসভার কয়েকটি দেয়াল ও অফিস কসহ পিলারে ফাটল দেখা দিয়েছে। কসবা উপজেলা পরিষদ ৪নং মাকেটের বিপণিবিতানের উপর তলায় রেষ্টহাউজের পূর্ব ওRead More


৫ই মে অবরোধ কর্মসূচি সফলের লক্ষ্যে ব্রাহ্মনবাড়িয়ায় হেফাজতের মিছিল

সুমন নূর : আগামী ৫ই মে ঢাকা আবরোধ কর্মসূচীকে সফল করে তোলার লক্ষ্যে আজ শুক্রবার বাদ জুমা হেফাজতে ইসলাম ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখা স্থানীয় ব্রাহ্মনবাড়িয়া জামে মসজিদ প্রাঙ্গন থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। সহস্রাধিক হেফাজতকর্মীর এই মিছিল শহর প্রদক্ষিণ শেষে ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাব প্রঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আগামী ৫মের ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার আহবান জানান।


সড়ক দুর্ঘটনায় কসবায় এইচ.এস.সি. পরীক্ষার্থীসহ নিহত ২

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় এইচ.এস.সি পরীক্ষার্থীসহ  ২জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার মকিমপুর নামক স্থানে। নিহতরা হচ্ছেন ফাতেমা আক্তার-(১৮) ও অজ্ঞাতনামা যুবক-(২৫)।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কসবা থেকে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই অটোরিকসা যাত্রী এইচ.এস.সি. পরীক্ষার্থী ফাতেমা আক্তার-(১৮) ও অটোরিক্সা চালক অজ্ঞাত-(২৫) নিহত হয়। এবং অটোরিক্সায় থাকা ৩ জন যাত্রী আহত হয়। আহতদের কুমিল্লা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন আকলিমা আক্তার আখি, রোকসানা আক্তার, রাবেয়া আক্তার।Read More


কসবায় ৭৫টি গোখরা সাপের বাচ্চা নিধন

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭৫টি গোখরা সাপের বাচ্চা নিধন করেছে এলাকাবাসী। গত বুধবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের ডাঃ মনিরুল ইসলামের বাড়ির কচু গাছের নীচ থেকে এই সাপের বাচ্চা গুলো উদ্ধার করে পরে স্থানীয় লোকজন এগুলোকে মেরে ফেলে। এলাকাবাসী জানান, ডাঃ মনিরুল ইসলামের বাড়ির পেছনের কচুগাছ পরিষ্কার করার সময় বাড়ির লোকজন ছোট ছোট সাপের বাচ্চা দেখতে পান। পরে এলাকাবাসী এসে ৭৫টি বাচ্চা মেরে ফেলে।


This site is protected by wp-copyrightpro.com