Main Menu

সড়ক দুর্ঘটনায় কসবায় এইচ.এস.সি. পরীক্ষার্থীসহ নিহত ২

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় এইচ.এস.সি পরীক্ষার্থীসহ  ২জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার মকিমপুর নামক স্থানে। নিহতরা হচ্ছেন ফাতেমা আক্তার-(১৮) ও অজ্ঞাতনামা যুবক-(২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কসবা থেকে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকসা যাত্রী এইচ.এস.সি. পরীক্ষার্থী ফাতেমা আক্তার-(১৮) ও অটোরিক্সা চালক অজ্ঞাত-(২৫) নিহত হয়। এবং অটোরিক্সায় থাকা ৩ জন যাত্রী আহত হয়। আহতদের কুমিল্লা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন আকলিমা আক্তার আখি, রোকসানা আক্তার, রাবেয়া আক্তার।
প্রত্যক্ষদর্শী ও মিয়া আবদুল্লাহ মহিলা কলেজের প্রভাষক মুন্সী রুহুল আমিন টিটু বলেন, কসবা-২ কেন্দ্রের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসার সময় এই দুর্ঘটনা হয়। আহতরা সবাই এইচ.এস.সি পরীক্ষার্থী ও কুটি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজের ছাত্রী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares