Main Menu

May, 2013

 

সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে মটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়ার নাসিরনগরে গত বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছে। তারা হলো প্রথম আলোর ব্রা‏‏হ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদত হোসেন ও দেশটিভির জেলা প্রতিনিধি মাসুক হৃদয়। আহতরা জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে নাসিরসগর থেকে মোটর নাইকেলযোগেজেলা সদরে ফেরার পথে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের নাসিরনগরের কুন্ডা সেতুর কাছে সড়কের ওপর দাড়ানো একটি পন্যবাহী ট্রাকটরকে অতিক্রম করতে গিয়ে তাঁরা দুর্ঘটনার শিকার হন। পরে দুই সাংবাদিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুই জনেরই বা পায়ের হাড় ভেঙ্গে গেছে। এছাড়া দুজনেই হাত ও মুখমন্ডলে আঘাত পেয়েছে।


মাহমুদুর রহামানের মুক্তি ও প্রেস খুলে দেওয়ার দাবীতে নাসিরনগর সাংবাদিক সমিতির মানব বন্ধন

প্রতিনিধি:- দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, নির্ভিক সাংবাদিক, সময়ের সাহসী কলম যোদ্ধা, মোঃ মাহামুদুর রহমানের মুক্তি ও প্রেস খুলে দেওয়ার দাবীতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সাংবাদিক সমিতির মানব বন্ধন করেছে। বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় সাংবাদিক সমিতির সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতা আলী আজম, আঃ কাদের সেন্টু, আবু বক্কর সিদ্দিক বাবর, সামছুল আরিফিন, মোবারক হোসেন, আজিজুর রহমান চৌধুরী, আছমত আলী, প্রমুখ। সভাটি পরিচালনা করেন, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক  ও দৈনিক আমার দেশ, নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান। বক্তারা অনুতিবিলম্বে আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তিRead More


নাসিরনগর চাতলপাড়ে হেফাজতে ইসলামের সভা অনুষ্ঠিত

প্রতিনিধি:- হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী বাস্তবায়ন ও ৫মে ঢাকা অবরোধ করার লক্ষে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী  ১ মে রোজ- বুধবার বেলা ১০ ঘটিকায় ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের হাসপাতাল সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়। হেফাজতে ইসলামের চাতলপাড় ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা জুবায়ের আহম্মদ আনসারী। হেফাজতে ইসলামের চাতলপাড় ইউনিয়ন সাধারন সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিভিন্ন স্থানীয় ওলামায়ে কেরামগন বক্তব্য রাখেন। সকল ১০ ঘটিকায় আলোচনা সভা শুরু হওয়ার কথা থাকলে ও স্থানীয় মতাসীন প্রশাসনিক বাধার কারনে জুমারRead More


৫মে ঢাকা অবরোধ কর্মসূচী সফলের লক্ষ্যে হেফাজতে ইসলামের সমাবেশ ও লিফলেট বিতরণ

সুমন নূর : ৫ই মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচী সফল করার জন্য ব্রাহ্মণবাড়ীয়ায় হেফাজতে ইসলামীর র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া তারা হেফাজতে ইসলামের বক্তব্য সম্বলিত  লিফলেট শহরের বিভিন্ন পয়েন্টে জনগণের মধ্যে বিতরণ করেন।  জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদিক্ষণ করে। মিছিলের পর টি.এ রোড়স্থ মেজর তোফায়েল আজম মনুমেন্টের নিকট এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচীতে বাঁধা প্রদান করা হলে ঈমানদার তৌহিদ জনতাকে সাথে নিয়ে লাগাতার হরতাল সহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। যেRead More


This site is protected by wp-copyrightpro.com