Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার জুয়ার সম্রাট মিজান মেম্বারসহ পেশাদার ৯ জুয়ারি গ্রেফতার

[Web-Dorado_Zoom]


প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার জুয়ার সম্রাট মিজান মেম্বারসহ পেশাদার ৯ জুয়ারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দাপুলিশ। বৃহস্পতিবার গভীররাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের মিজান মেম্বারের বাড়ি থেকে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় নগদ ৬১ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, এলাকার প্রভাবশালী ব্যাক্তিবর্গ, পুলিশসহ বিভিন্ন সংস্থাকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরেই মিজান মেম্বারের বাড়িতে জুয়ার আসর চলে আসছিল। জেলার বিভিন্ন স্থান থেকে জুয়ারিরা প্রতিদিন রাতে এখানে এসে জুয়া খেলত। বৃহস্পতিবার রাতেও প্রতিদিনের ন্যায় মিজান মেম্বারের বাড়িতে বসে জুয়ার আসর। গভীর রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মিজান মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার সম্রাট মিজান মেম্বারসহ পেশাদার ৯ জুয়ারিকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেফতারকৃত মিজান মেম্বারসহ পেশাদার ৯ জুয়ারির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দেয়া হয়েছে। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares