Main Menu

April, 2013

 

নাসিরনগরে হরতাল পালিত

মোঃ আব্দুল হান্নান-নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবী ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা বি এনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালিন সময়ে বিনা উস্কানীতে পুলিশ মিছিলকারীদের উপর লাঠি চার্জ করে। এতে ছাত্র নেতা জালাল মিয়া, হাবিবুর রহমান, শাকিল আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। ওই সময়ে তাৎক্ষণিক ভাবে উপজেলা পরিষদ মিলনায়তনের মাঝে উপজেলা বিএনপির সিনিয় সহ সভাপতি ওমরাও খানের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান।Read More


সরাইলে ৩৮ লাখ টাকার প্রকল্পকাজ বাস্তবায়ন শুধুই কাগুজে

মোহাম্মদ মাসুদ সরাইল থেকে ॥ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নয় ইউনিয়ন পরিষদে দুইদফা ৩৮ লাখ ৭৬ হাজার টাকার নেওয়া বিভিন্ন প্রকল্পের উন্নয়নকাজ কাগুজে-কলমে শতভাগ বাস্তবায়ন দেখানো হলেও বাস্তবে এসব প্রকল্পের কোন হদিস নেই।জানা গেছে, চলতি মাসের প্রথমদিকে উপজেলায় ভূমি হস্তান্তর কর (ওয়ান পার্সেন্ট) এর ১৯ লাখ ৩৮ হাজার টাকা এখানকার নয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উত্তোলন করেন এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ দেখিয়ে। এর আগে গত ফ্রেরুয়ারি মাসে একই পন্থায় চেয়ারম্যানরা কাজ দেখিয়ে নেন ১৯ লাখ ৩৮ হাজার ৮শ’ টাকা। অভিযোগ রয়েছে, দুইদফা ৩৮ লাখ ৭৬ হাজার ৮শ’ টাকা উন্নয়নকাজের নামে উত্তোলনের পর ভাগবাটোয়ারা করাRead More


সকাল ১০ টা পর্যন্ত ছালাম ১২ টার পর ভিজিট

সরাইল প্রতিনিধিঃ সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেখানে দাবড়িয়ে বেড়াচ্ছেন বিভিন্ন ঔষধ কোম্পানীর এম আর। তারা মানছেন না কোন নিয়ম নীতি। রোগীদের পেছনে ফেলে তারা দখর করে নেন জরুরী বিভাগ সহ অন্যান্য ডাক্তাদের চেম্বারের চেয়ার। গ্রাম থেকে আসা অনেক রোগী এম আর দের ডাক্তার মনে করে দাঁড়িয়ে থাকেন চুপচাপ। গতকাল সকাল পোনে দশটায় জরুরী বিভাগের সামনের দুই চেয়ারে বসে ঔষধের বয়ন করছেন দুই এম আর। একজন হচ্ছেন স্থানীয় ফারিয়া নামক সংঘঠনের সভাপতি মঈন বেলাল। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি একটু নড়েচড়ে বসেন। রোগী দেখার সময় আপনারা এমন ডিষ্টার্ব করছেন কেন ?Read More


সরকারি রাস্তা দখলে নিতে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সরাইল প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়ায় কয়েকজন দুস্কৃতিকারি গ্রামবাসীর চলাচলের একটি সরকারি রাস্তা দখলে নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকজনকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।   গ্রামবাসী সুত্র জানায়, কালীকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের ৩৮৯১ দাগের চার শতাংশ একটি রাস্তার জায়গা একই গ্রামের রাকেশ দেবের (৫০) সহায়তায় পার্শবর্তী নোয়াগাঁও ইউনিয়নের মোতাইদ বাড়ির মো. ফারুক মোতাইদ (৪৫) কয়েক মাস আগে দখলে নেওয়ার চেষ্টা করে। গ্রামবাসী প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের কাছে লিখিত আবেদন করেন। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও Read More


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশ্ব যক্ষা দিবস পালিত

কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ব্র্যাক কর্তৃক আয়োজিত আজ রোববার দুপুরে জাতীয় বিশ্ব যক্ষা দিবস উদ্যাপন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে কসবা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্র হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা ব্র্যাক ম্যানেজার মো. ইউসুফ বিন ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা স্বাস্থ্য ও পঃপরিকল্পনা কর্মকর্তা ডাঃমো.ইকবাল হোসেন। বক্তব্য রাখেন কসবা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রএর আর এম ও ডাঃ গোলম মোস্তফা, ডাঃ মো.হুমায়ন কবীর, ডা.জাকারিয়া,ডাঃমামনুর রশীদ,ডাঃ রাখাত হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী প্রমুখ। আলোচনার শেষে কসবা উপজলা সদরে একটি র‌্যালি বেরRead More


আসিফ মাতাবেন মালয়েশিয়া। আনন্দ মাতোয়ারা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা।

শ্রমিকদের অধিকার আদায়ের দিন মহান মে দিবস উপলক্ষে মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুর মাতাতে আসবেন বাংলাদেশের অত্যান্ত জনপ্রিয় কন্ঠ শিল্পী আসিফ আকবর। এসময়েরর জনপ্রিয় চ্যালেন আই সেরা কন্ঠের কোনাল, ক্লোআপ তারকা শশী ও ক্ষুদে গানরাজ আশা। কুয়ালালামপুরের ফুইসিউ হলে আগামী ১লা মে ২০১৩ দুপুর ২ ঘটিকায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অনুষ্টানের আয়োজক এম.এম.মাল্টিমিডিয়া কর্ণধার মামুন বিন আব্দুল মান্নান ও মিডিয়া পার্টনার সাপ্তাহিক প্রবাসীর বাণী নির্বাহি সম্পাদক এম.আমজাদ চৌধুরী রুনু। মালয়েশিয়াাতে বাংলাদেশী প্রোগ্রামে ব্যর্থতা থাকলেও ইতিমধ্যে বেশ কয়েকটি প্রোগ্রাম সফলতার মুখ দেখেছে। ইতিমধ্যে প্রোগ্রামের একটিRead More


বাঞ্চারামপুর উপজেলা কল্যান সমিতির নির্বাচন সম্পন্ন

গত ১৯ এপ্রিল ২০১৩ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকায় বানছারামপুর উপজেলা কল্যান সমিতির ২০১৩- ১৪ টার্মের নির্বাচন সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এম এ খালেক  ( পি এস সি) সাবেক সংসদ সদস্য, জনাব মো: সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান, এম এ জাহের, এম এ মোমেন, মো: আবুল হোসাইন, মো: সফিকুল ইসলাম, রফিক সিকদার, সাইদ আহমেদ, এম এ মোহিত, আলী আকবর, আওলাদ হোসেন, আবদুর রহিম, মাহাবুব, দীপক প্রমুখ। নির্বাচিত সদস্যদের নামঃ ১। প্রকৌশলী মোঃ আবুল হোসাইন, সভাপতি। ২। জনাব মোহাম্মদ মোফাক্কের, সহ-সভাপতি। ৩। জনাব মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি। ৪। জনাব মোঃRead More


সদর হাসপাতালে সক্রিয় দালাল চক্র ॥ অভিযান দাবি

প্রতিবেদক ॥ জেলা সদর হাসপাতালে আবারো সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র। হাসপাতালের অসাধু কিছু কর্মচারীর সাথে যোগসাজশে দালাল চক্রটি দাবড়ে বেড়াচ্ছে পুরো হাসপাতাল চত্বর। হাসপাতালে পুলিশ থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেন। দুর- দুরান্ত থেকে আসা রোগীরা দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টার পর থেকেই বিভিন্ন এলাকার দালালরা এসে হাসপাতালের প্রধান গেইট, বর্হিঃবিভাগসহ বিভিন্ন ডাক্তারের চেম্বারের সামনে অবস্থান নেয়। দূর- দূরান্ত থেকে কোন রোগী আসা মাত্র দালালরা তাদেরকে রিক্সা/ অটোরিক্সা থেকে নামিয়ে রোগীর জন্য টিকেট কেটে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওইRead More


কসবায় হরতাল সফল করতে বিএনপি মিছিল

প্রতিনিধি : ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি,যুবদল,ছাত্র দলের উদ্যোগে ৩৬ ঘন্টার হরতাল সফল করার লক্ষে সোমবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতারা খন্ড খন্ড ভাবে মিছিলসহ মোটর শোভা যাত্রা করে হরতাল সফল করার  মিছিল করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কসবা বিএনপির কার্যালয় চত্বরে কসবা বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে এক সমাবেশ করে। হরতাল সফল করার সমাবেশে বক্তব্য রাখেন ,কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মোহন,ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদ এড.ফখরউদ্দিন আহাম্মদ, কসবা উপজেলাRead More


সরাইলে সরকারি রাস্তা দখলে নিতে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালীকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়ায় কয়েকজন দুস্কৃতিকারি গ্রামবাসীর চলাচলের সরকারি রাস্তা দখলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকজনকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী জানায়, কালীকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের ৩৮৯১ দাগের চার শতাংশ একটি রাস্তার জায়গা একই গ্রামের রাকেশ দেবের (৫০) সহায়তায় পার্শবর্তী নোয়াগাঁও ইউনিয়নের মোতাইদ বাড়ির মোঃ ফারুক মোতাইদ (৪৫) কয়েক মাস আগে দখলে নেওয়ার চেষ্টা করে। গ্রামবাসী প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের কাছে লিখিত আবেদন করেন।এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রামবাসীর প্রতিরোধে তারা ব্যর্থ হয়। এর পর তারা গ্রামের নিরীহRead More


This site is protected by wp-copyrightpro.com