Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশ্ব যক্ষা দিবস পালিত

[Web-Dorado_Zoom]
কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ব্র্যাক কর্তৃক আয়োজিত আজ রোববার দুপুরে জাতীয় বিশ্ব যক্ষা দিবস উদ্যাপন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে কসবা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্র হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা ব্র্যাক ম্যানেজার মো. ইউসুফ বিন ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা স্বাস্থ্য ও পঃপরিকল্পনা কর্মকর্তা ডাঃমো.ইকবাল হোসেন। বক্তব্য রাখেন কসবা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রএর আর এম ও ডাঃ গোলম মোস্তফা, ডাঃ মো.হুমায়ন কবীর, ডা.জাকারিয়া,ডাঃমামনুর রশীদ,ডাঃ রাখাত হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী প্রমুখ। আলোচনার শেষে কসবা উপজলা সদরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা পদক্ষিণ শেষে কসবা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্র এসে শেষ হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares