Main Menu

নাসিরনগরে হরতাল পালিত

[Web-Dorado_Zoom]
মোঃ আব্দুল হান্নান-নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবী ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা বি এনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালিন সময়ে বিনা উস্কানীতে পুলিশ মিছিলকারীদের উপর লাঠি চার্জ করে। এতে ছাত্র নেতা জালাল মিয়া, হাবিবুর রহমান, শাকিল আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। ওই সময়ে তাৎক্ষণিক ভাবে উপজেলা পরিষদ মিলনায়তনের মাঝে উপজেলা বিএনপির সিনিয় সহ সভাপতি ওমরাও খানের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান। বক্তব্য রাখেন আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মুসলেম উদ্দিন চৌধুরী সোহাগ, হাজী সোনা মিয়া, মহিলা দল নেত্রী তাজহল ও গুলবার বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পচিালনা করেন উপজেলা ছাত্র দলের আহবায়ক সৈয়দ আবু সারোয়ার।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares