Main Menu

কসবায় হরতাল সফল করতে বিএনপি মিছিল

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি,যুবদল,ছাত্র দলের উদ্যোগে ৩৬ ঘন্টার হরতাল সফল করার লক্ষে সোমবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতারা খন্ড খন্ড ভাবে মিছিলসহ মোটর শোভা যাত্রা করে হরতাল সফল করার  মিছিল করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কসবা বিএনপির কার্যালয় চত্বরে কসবা বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে এক সমাবেশ করে। হরতাল সফল করার সমাবেশে বক্তব্য রাখেন ,কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মোহন,ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদ এড.ফখরউদ্দিন আহাম্মদ, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক ইকলিল আজম, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল ইসলাম মো. বশীর চৌধুরী, কসবা পৌর বিএনপির সভাপতি আলি আশ্ররাফ,কসবা উপজেলা যুবদলের  সভাপতি ওসমান হারুনুর রশীদ শাহীন, কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেল,সাধারণ সম্পাদক মাহবুর রহমান দীপু,বাবু,সেলিম অপু, প্রমুখ। আগামীকাল হরতাল চলাকালে দোকানপাট,যান চলাচল বন্ধ রাখার ঘোষণা করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares