Main Menu

April, 2013

 

সরাইলে গাছের ডালে-বাঁশে বিদ্যুৎ লাইন : ঝুঁকির মধ্যে হাজারো মানুষ

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিভিন্ন এলাকায় গাছের ডাল ও বাঁশকে খুঁটি হিসেবে ব্যবহার করে অবৈধভাবে একাধিক বিদ্যুৎ লাইন টানা হয়েছে। এতে ঝুঁকির মধ্যে রয়েছেন সেইসব এলাকায় চলাচলকারী হাজারো মানুষ। অভিযোগ আছে, এখানকার পিডিবি’র একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী মোটা অঙ্কের অর্থবাণিজ্যের মাধ্যমে এসব ঝুঁকিপূর্ণ লাইন টেনেছে।উপজেলার নোয়াগাঁও এলাকার নুরতাজ মিয়া বলেন, এটি পল্লী বিদ্যুতের এলাকা। আবেদন করেও পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পাওয়া যায়নি। পরে লাখ টাকা চুক্তির পর এখানে পিডিবি’র লাইন টানা হয়েছে। জসিম মিয়া নামে এক ব্যক্তি বলেন, এই লাইন বাবদ আমরা বিভিন্ন সময়ে পিডিবি’র লোকদের আড়াই লাখ টাকা দিয়েছি।Read More


নাসিরনগরে তিন আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধি:বৃহস্পতিবার রাত পৌনে নয়টা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার পুলিশের এস আই মোঃ সফিকুল ইসলাম। সঙ্গীয় ফোর্স নিয়ে সরাইল নাসিরনগর মহা সড়কের কুন্ডা ব্রীজের দুইশত গজ দুরে। ডাকাতির প্রস্ততি কালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিসুতারা গ্রামের মোঃ মোতালেব মিয়ার ছেলে মোঃ রাজন মিয়া (২২), আবুল কাশেমের ছেলে মোঃ মিয়া হোসেন (১৬), মোঃ লিয়াকত আলীর ছেলে মোঃ মন্টু মিয়া (১৬) তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


ধ্বংসস্তুপেই নবজাতকের পদধ্বনি

ডেস্ক ২৪: ‘ভবনের ৪ তলায় দু’জন মা বাচ্চা প্রসব করেছে। মা ও বাচ্চা দু’জনে ভালো আছে।’ হাউ মাউ করে কাঁদতে কাঁদতে এ কথা বলেন ধসে যাওয়া রানা প্লাজার চতুর্থ তলায় ঢুকে ফিরে আসা উদ্ধারকর্মী সুজন। তিনি বলেন, “আমি রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত দু’টো কক্ষে ওই দুই মা এবং বাচ্চা ছাড়াও ৫ শতাধিক জীবিত ও মৃত মানুষ দেখেছি। যারা জীবিত আছে তাদের কারো হাত, কারো পা ভেঙে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে।” সুজন জানান, বুধবার সকাল ৯টার দিকে ‘রানা প্লাজা’ ধসের খবর শুনে কামারাঙ্গীর চর থেকে ছুটে আসেন তিনি। তারRead More


সরাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

প্রতিনিধি॥ ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  সকালে ও বুধবার সন্ধ্যায় উপজেলার নোয়াগাঁও ও অরুয়াইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের বাসিন্দা ও সরকারি কর্মকর্তা মো.আব্দুল হাই মিয়া (৫০) গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে বসতবাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে গত বুধবার সন্ধ্যায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করতে গিয়ে মোস্তাক আহম্মদ (২২) নামের এক নির্মান শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।


নকলে বাধা দেয়ায় শিক্ষককে পিটিয়ে আহত করার মামলায় এক বখাটে ছাত্র গ্রেফতার

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় নকলে বাধা দেয়ায় শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় এক বখাটে ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে শহরের কলেজপাড়া এলাকা থেকে টিএসআই বেলাল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছাত্রের নাম খালেদ বিন শ্রাবন। সে পুনিয়াউট এলাকার আশিক মিয়ার ছেলে। জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজ কেন্দ্রে ৩০২ নং কে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের লাইব্রেরী শিক্ষক আব্দুস সহিদ সরকার। পদার্থ বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা চলাকালীন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ছাত্ররা নকল করার সময় পরিদর্শক বাধাRead More


নবীনগরে চাকরী দেওয়ার কথা বলে,লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘ডেল্টা এ্যানভাইরনমেন্ট ডেভেলপমেন্ট’ নামের একটি বেসরকারি সংস্থায় (এনজিও) ‘গ্রুপ অর্গানাইজার ও ফিল্ড অফিসার’ পদে মাসিক ৯ থেকে ১১ হাজার টাকা বেতন দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরী প্রার্থীর প্রত্যেকের কাছ থেকে জামানত বাবদ ৩৮০০ টাকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সরজমিনে ঘুরে ভূক্তভোগীদের সংগে কথা বলে জানা গেছে, ডেল্টা এ্যানভাইরনমেন্ট ডেভেলপমেন্ট নামের ওই বেসরকারি সংস্থাটি নিজেদেরকে ‘সরকার অনুমোদিত’ দাবি করে সম্প্রতি উপজেলার ২১ ইউনিয়নে লিফলেট আকারে একটি ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ বিলি করে। উপজেলার সর্বত্র বিলি করা ওই শত শথ লিফলেটে নবীনগর উপজেলার প্রত্যেকRead More


একাই ৩০ জনের প্রাণ বাঁচালেন বাবু !!

একাই ৩০ জনের প্রাণ বাঁচালেন বাবু !!‘আমরা ঝুঁকি নিয়ে ভবনের একেবারে ভেতরে চলে গেছি। দেয়ালের ফাঁক দিয়ে একটা একটা করে ইট সরিয়ে ভেতরে ঢুকতে হয়েছে। মোবাইলের আলো জ্বালাতেই অনেক আহত মানুষের মুখ দেখতে পেলাম। কেউ কেউ হাত বাড়িয়ে বাঁচার আকুতি জানালো।’তিনি আরও বলেন, ‘ইটের স্তুপ সরিয়ে ৮ তলা থেকে একেবারে ৬তলা পর্যন্ত নেমে আসি। সঙ্গে আরও দুজন ছিল। সেখানে৫০ থেকে ৬০ জনের লাশ দেখতে পেলাম। লাশের স্তুপের মধ্য থেকেই একজন হাত ধরে বললো, আমাকে বাঁচান। টেনে তাকে বাইরে বের করে নিয়ে আসি।’ভীষণ ক্ষুব্ধ হয়ে বাবু বলেন, ‘খুব অবাক লাগে! বাইরেএতোRead More


বিজয়নগর প্রেসকাবের কমিটি গঠিত,আমিরজাদা সভাপতি ॥ মৃনাল সাধারণ সম্পাদক

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর প্রেসকাবের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে ক্লাবের সদস্যদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।কমিটি গঠনকল্পে বুধবার সকাল ১০ প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক আমিরজাদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব মৃনাল চৌধুরী লিটন, সদস্য আব্দুল্লাহ আল হৃদয়, লোটন রায় চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে আমিরজাদা চৌধুরীকে সভাপতি, মৃনাল চৌধুরী লিটনকে সাধারন সম্পাদক, আব্দুল্লাহ আল-হৃদয়কে সাংগঠনিক সম্পাদক, লোটন রায় চৌধুরীকে অর্থ সম্পাদক, জহিরুল ইসলামকে দপ্তর সম্পাদক, মোঃ সাইফুল ইসলামকে প্রচার সম্পাদকRead More


সরাইল থানা বিএনপি ও সকল অংগ সংগঠনের অংশ গ্রহনে সরাইলে হরতাল পালিত

বিএনপি’র শীর্ষ নেতাদের মুক্তি ও তত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচী সরাইল থানা বিএনপিও সকল অংগ সংগঠনের উদ্যোগে অধ্য সকাল ৬.০০টা থেকে সফল ভাবে পালিত হচ্ছে। বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী  এ সময় সরাইল কুট্টাপাড়া মোড় ও অন্নদা স্কুল মোড়ে একত্রিত হয়ে সরাইল থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম আহবায়ক এডঃ আব্দুল রহমানের নেতৃত্বে বিশাল মিছিল সহ সরাইলের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিল শেষে এডঃ আব্দুল রহমানের সভাপতিত্বে সরাইল অন্নদা স্কুল মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় । সরাইল থানা ছাত্র দল সাধারণRead More


কসবায় ৪ ডাকাত আটক করেছে জনতা

প্রতিনিধি ঃ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতিকালে ৩ জনসহ ৪ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার মেহারী, বিরাউটি ইউনিয়নে ডাকাতি করতে যায় একদল ডাকাত। এসময় গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে ২ ডাকাতকে ধরে ফেলে। পরে গ্রামবাসী জসিম উদ্দিন (২৮) ও মোঃ সোহেল মিয়া নামে ২ ডাকাতকে বেধড়ক পিটুনি দেয়। পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ আহত ডাকাতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ডাকাতদের খবর নিতে এসে ডাকাত মিজান মিয়া (২৮)কে আটক করে পুলিশ। এদিকে উপজেলার সৈয়দাবাদ মহাসড়কে ডাকাতিকালে লোকমান হোসেন সুজনRead More


This site is protected by wp-copyrightpro.com