April, 2013
সরাইলের কালীকচ্ছের আনন্দধামের মহারাজ আনন্দস্বামীর ১৮২তম জন্মবার্র্ষিকী উৎসব অনুষ্ঠিত
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালীকচ্ছের আনন্দধামের মহারাজ আনন্দস্বামীর ১৮২তম জন্মবার্র্ষিকী উৎসব উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী হয়েছে। কর্মসূচীতে বিশ্বশান্তির জন্য বিশেষ উপাসনা, আলোচনা সভা মলয়া সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য এডঃ জিয়াউল হক মৃধাকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কালীপদ সেন । আনন্দধামের সভাপতি ড. অনিল দাস গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান , অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ ছালাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান খান ।
শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট আবারও ক্ষমতায় আসবে.. জিয়াউল হক মৃধা
প্রতিনিধিঃ পানিশ্বরের শাহ সূফী আয়েত উল্লাহ শাহ’র মাজার জিয়ারত করেই এখান থেকে আমার নির্বচনী কার্যক্রম শুরু করেছিলাম। সেই দিন অগনিত নারী পুরুষ রাস্তার দুপাশ থেকে হাত নেড়ে আমাকে সমর্থন জানিয়েছিল। আমি অভিভ’ত হয়েছিলাম। নির্বাচনে ও পেয়েছি আপনাদের সহযোগীতা। তাই আমি আপনাদের কাছে ঋনী। আমার প্রধান অঙ্গিকার ছিল সরাইল-পানিশ্বর সড়ক। আগামী ২/১ মাসের মধ্যেই ইনশাল্লাহ টেন্ডার হবে। কথা দিয়েছিলাম গাড়ী দিয়ে যেই দিন পানিশ্বর আসতে পারি, সেই দিনই আসব। আজ আল্লাহ আমাকে গাড়ী দিয়ে এখানে এনেছেন। কিছুটা হলেও স্বস্থ্যিবোধ করছি। অবহেলিত পানিশ্বরের জন্য সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তারRead More
নাসিরনগরে চাচার লাঠির আঘাতে ভাতিজির মৃত্যু
প্রতিনিধি ॥ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জায়গা বিরোধের জের ধরে চাচার লাঠির আঘাতে ভাতিজির মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের আপন সহোদর ফারুক মিয়া ও মোবারক মিয়ার মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকাল ১০টায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মোবারক মিয়া (৫০) লাঠি নিয়ে ফারুকের পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এসময় আপন ভাতিজি কিশোরী ময়না বেগম (১৮) মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ময়না বেগম গুরুতর আহত হয়। প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়েRead More
নাসিরনগরের রফিক সাভার ট্রাজেডিতে নিখোঁজ
প্রতিনিধি॥ গত ২৪ এপ্রিল ঢাকার সাভারে রানা পাজার ধ্বংসস্তুপের নিচে এখনও নিখোঁজ হয়ে আছে গার্মেন্টেস কর্মী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াউন (বড়বাড়ি) গ্রামের মৃত নুরুল হোসেনের পুত্র রফিকুল ইসলাম (৪০)। ৫বছর পূর্বে সাভার রানা পাজায় প্যাটেন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। ওই দিন সকালে পরিবারের সাথে মোবাইলে শেষ বারের মত কথা বলেন। ফাঁটল ধরা রানা পাজায় জীবনের ঝুঁকি নিয়ে কাজে যোগ দিয়ে এখন পর্যন্ত ফিরে আসেনি। স্ত্রী, সন্তান, মা আত্মীয়-স্বজনদের আহাজারিতে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। রফিকের স্ত্রী জানায়, দীর্ঘদিন যাবৎ তিনি একাই সাভারে বসবাস করছেন। প্রায় ৫ বছর যাবতRead More
বাঞ্ছারামপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতিনিধি॥ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বজ্রপাতে মোহর মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, মোহর মিয়া দুপুরে জমিতে কৃষি কাজ করা অবস্থায় হঠাৎ বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ৩দিন ব্যাপী প্রতিবন্ধী শনাক্ত জরিপ প্রশিক্ষণ শুরু
প্রতিবেদক : প্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিবার, ব্যক্তির সংখ্যা নির্ধারণ এবং প্রতিবন্ধীদের কল্যাণ নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা বিভাগের উদ্যোগে ৩ দিন ব্যাপী ‘প্রতিবন্ধী শনাক্ত করণ জরিপ’ প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডায় সমাজ সেবার জেলা কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোঃ রইস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আবু সাঈদ, সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি আল মামুন সরকার। বক্তব্য রাখেন কসবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা মাহমুদ সারোয়ার, নবীনগর উপজেরা সমাজসেবা কর্মকর্তা আইয়ূব খান। অনুষ্ঠান পরিচালনা করেন সরাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তাRead More
শিল্পকলা একাডেমিতে সপ্তাহব্যাপী সংগীত প্রশিক্ষণ কর্মশালা
প্রতিবেদক : ২৮ এপ্রিল রবিবার থেকে ৪ মে শনিবার পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে সপ্তাহব্যাপী সংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। ৫০ জন প্রশিণার্থী এ কর্মশালায় অংশ নেবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক এনায়েত এ-মওলা-জিন্নাহ প্রশিণার্থীদের প্রশিক্ষণ দেবেন। জানা যায়, একাডেমির প্রশিক্ষক ও প্রশিণার্থীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও শিল্পীরা এ কর্মশালায় অংশ নিতে পারবেন। এজন্য আগ্রহী প্রশিক্ষণার্থীদেরকে রবিবার নিবন্ধনের জন্য বৈধ পরিচয়পত্রসহ সমন্বয়কারির সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। সকাল সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার এ কর্মশালা উদ্বোধন করবেন।
জায়গা দখল করতে গিয়ে ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর॥ আহত ৫ নির্মাণ শ্রমিক
প্রতিবেদক : শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতার বাড়িতে তান্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় নির্মানাধীন দেয়াল, বসত বাড়ির জানালা ও গেইট ভাংচুর চালায়। আহত হয় ৫ নির্মান শ্রমিক। সকালে শহরের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ১৯৭৪ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সবজুল মোমিন তালুকদার’র পিতা মোমিনুল হোসেন তালুকদার পাইকপাড়া মৌজায় ৯ শতক জায়গা জনৈক শৈলদা সুন্দরী রায়ের কাছ থেকে ক্রয় সূত্রে মালিক হন। এসময় তিনি ৪ শতক জায়গা দখলে পেলেও বাকি ৫ শতক দখল করে রাখেন প্রতিবেশী জহিরুল ইসলাম। এনিয়ে মোমিনুল হোসেন ১৯৯৫ সালে নিম্ন আদালতেRead More
সাভার রানা প্লাজায় কর্মরত বাঞ্ছারামপুরের মিন্টুর মৃত্যুতে ভারী আকাশ-বাতাস
সালমা আহমেদ : মিন্টু হোসেন (৩৪)। পিতা লিল মিয়া। ছেলেবেলা থেকেই স্কুল/কলেজে সবসময় মেধাবী ছাত্র হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছিলেন। ছাত্রজীবন শেষ করে যোগদান করেছিলেন আর্ন্তজার্তিক খাদ্যপণ্য প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ-এ। সাভার কার্য্যালয়ের প্রধান কর্মকর্তা ছিলো বাঞ্ছারামপুর উপজেলার আসাদনগর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের ছেলে মিন্টু। ৫ বছর আগে বিয়ে করেন।এক ছেলে,এক মেয়ে সন্তানের জনক।শিক্ষীকা মা ,স্ত্রী,সন্তানদের নিয়ে একত্রে বসবাস করতো সাভারের এক ভাড়া বাড়ীতে। সাভার ট্রেজেডির শুরুতেই ৪ তালায় অবস্থিত নেসলে কোং কার্য্যকম বন্ধ করার জন্য সবকিছু ঠিকমতো সরিয়ে নেয়া হচ্ছে কি-না তা দেখতে দূর্ঘটনার সময় দেখভাল করার জন্যই গিয়েছিলো সহকর্মীদেরRead More
সরাইলে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে ১৫ জন আহত
প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’গোষ্ঠীর সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নোয়াগাঁও গ্রামের অলি আহমদ ও মন্নর খাঁর গোষ্ঠির লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে সকালে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। এতে উভয় পরে ১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে আওলাদ (২০), জহিরুল ইসলাম শাহিন (১৭), শহিদুল ইসলাম সুমন (১৮), উজ্জল (১৭), রফিকুল ইসলাম শামীম (২৭) কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



















