Main Menu

April, 2013

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শামীম উন বাছির ঃ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় ট্রেনে কাটা পড়ে আল-আমিন (৩২) নামে এক যুবক মারা গেছে। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল-আমিন কোড্ডা গ্রামের সামাদ মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে শায়েস্তগঞ্জ থেকে ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নীচে কাটা পড়ে ওই যুবক। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

আখাউড়ায় বিদ্যুৎস্পৃস্টে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বিদ্যুতস্পৃস্টে জাবেদ মিয়া নামে এক ডেকোরেটার শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পৌর এলাকার রাধানগরের সাহাপাড়ায় এ ঘটনা ঘটে। জাবেদ পৌর এলাকার দেবগ্রামের নাসির মিয়ার পুত্র। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাহাপাড়ার প্রয়াত বিধূ ভুষণ সাহার শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে বাড়িতে বিদ্যুতের কাজ করছিল ওই যুবক। এ সময় তিনি বিদ্যুৎস্পৃস্ট হলে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

সরাইলে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি : গত শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিল থেকে এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে, ওই যুবক হত্যাকান্ডের শিকার হয়েছে।পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজামারিয়াকান্দি গ্রামের একটি বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ও গলায় কাপড়ের ফাঁস লাগানো রয়েছে। কোথাও হত্যা করে দুর্বৃত্তরা তাকে এখানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। রবিবার সকালে ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হয়।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ব্রাক্ষণবাড়িয়ায় বর্নাঢ্য র‌্যালী

প্রতিবেদক : জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রবিবার ব্রাক্ষণবাড়িয়ায় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা লিগ্যাল কমিটি এসব কর্মসূচী পালন করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে সকাল ৮টায় স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে নেতৃত্বদেন ব্রাক্ষণবাড়িয়ায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান জাতীয় আইনগত সহায়তার প্রদান সংস্থা জেলা কমিটি মোহাম্মদ কাউসার, বিজ্ঞ জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মোঃ জালাল উদ্দিন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট মোহাম্মদ শফিউল আজম, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপি এম সহ জেলা জজ শীপের সকলRead More

ভাদুঘরের ঐতিহ্যবাহী বান্নি

মনিরুজ্জামান পলাশ : আজ ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের ঐতিহ্যবাহী বান্নি । ভোর থেকে স্বতঃস্ফূর্তভাবে এই বিশাল মেলা অনুষ্ঠিত হচ্ছে, চলবে সন্ধ্যা রাত পর্যন্ত। মেলা উপলক্ষ্যে ভাদুঘর এবং আশেপাশে গ্রামসমূহে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তিতাস নদীর পাড়ে অনুষ্ঠিত এ মেলায় গৃহস্থালীর প্রয়োজনীয় সব কিছু নিয়ে পসরা সাজিয়েছে বিক্রেতারা। কমতি নেই ছোটদের বিনোদনেরও। মেলায় নাগর দোলা, পুতুল নাচ, মাটির খেলনা, হাড়ি আর রয়েছে হরেক রকমের খাবারের আয়োজন। সকল বয়সের মানুষের আগমনে মেলা হয়ে উঠেছে প্রাণবন্ত।  এ মেলার ইতিহাস সম্পর্কে বিভিন্ন শ্র“তি রয়েছে, সম্রাট আকবর যখন নতুন খাজনা আদায়েল ক্যালেন্ডার প্রণয়ন করেন তখনRead More

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ

মনিরুজ্জামান পলাশ :  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও এর অংগ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। বিকেলে শহরের জেলা পরিষদ সংলগ্ন রেল গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব সামনে পথসভা করে। এতে জেলা বিএনপির সহ সভাপতি এডঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, যুবদল আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক আলী আজম, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ। সকল বক্তারা সবাই সরকারেরRead More

কসবায় মেধাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

  প্রতিনিধি : শনিবার উপজেলা অডিটোরিয়ামে কসবা উপজেলা সমিতি, ঢাকা আয়োজিত মেধাবৃত্তি, কারিগরি প্রশিক্ষণ সনদ ও সেলাই মেশিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।কসবা উপজেলা সমিতির সভাপতি মেজর (অব:) আবুল ফাতাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপত্বি মোহাম্মদ শাহ আলম এডভোকেট এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মিয়া আবদুল্লাহ ওয়াজেদ, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভুইয়া বকুল, উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী  মোহাম্মদ সেলিম মাস্টার, সমিতির উপদেষ্টা আবু জামাল খন্দকার, উপজেলাRead More

সরাইলে ভূয়া সাংবাদিকের দৌরাত্বে অতিষ্ঠ সাধারন মানুষ

মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি : নামসর্বস্ব আন্ডার গ্রাউন্ডের পত্রিকার ভূয়া সাংবাদিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলবাসী। এদের ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছেন এখানকার সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরসহ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রতিনিধিসহ এমনকি সাধারণ মানুষও এদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এরা তুচ্ছ বিষয়ে বানোয়াট সংবাদ পরিবেশনের নাম করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। জানা গেছে, সরাইলে সম্প্রতি ভূয়া সাংবাদিকদের দৌরাত্ম বেড়ে গেছে। এরা আন্ডারগ্রাউন্ড পত্রিকা, অখ্যাত অনলাইন পত্রিকা কিংবা নাম সর্বস্ব পত্রিকার কার্ড গলায় ঝুলিয়ে কোমরে ক্যামেরা সাটিয়ে সারাদিন ভূমি অফিস, পিআইও অফিস, সাব রেজিষ্ট্রি অফিস, সরকারি হাসপাতাল, প্রাইভেট কিনিক, এনজিও অফিসRead More

This site is protected by wp-copyrightpro.com