Main Menu

বিজয়নগর প্রেসকাবের কমিটি গঠিত,আমিরজাদা সভাপতি ॥ মৃনাল সাধারণ সম্পাদক

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর প্রেসকাবের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে ক্লাবের সদস্যদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনকল্পে বুধবার সকাল ১০ প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক আমিরজাদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব মৃনাল চৌধুরী লিটন, সদস্য আব্দুল্লাহ আল হৃদয়, লোটন রায় চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে আমিরজাদা চৌধুরীকে সভাপতি, মৃনাল চৌধুরী লিটনকে সাধারন সম্পাদক, আব্দুল্লাহ আল-হৃদয়কে সাংগঠনিক সম্পাদক, লোটন রায় চৌধুরীকে অর্থ সম্পাদক, জহিরুল ইসলামকে দপ্তর সম্পাদক, মোঃ সাইফুল ইসলামকে প্রচার সম্পাদক ও সদস্যপদে মোঃ মহিছুজ্জামান কাজল, মোঃ রুবেল খান ও আরিফুল ইসলাম সবুজকে নির্বাচিত করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares