Main Menu

কসবায় ৪ ডাকাত আটক করেছে জনতা

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি ঃ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতিকালে ৩ জনসহ ৪ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার মেহারী, বিরাউটি ইউনিয়নে ডাকাতি করতে যায় একদল ডাকাত। এসময় গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে ২ ডাকাতকে ধরে ফেলে। পরে গ্রামবাসী জসিম উদ্দিন (২৮) ও মোঃ সোহেল মিয়া নামে ২ ডাকাতকে বেধড়ক পিটুনি দেয়। পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ আহত ডাকাতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ডাকাতদের খবর নিতে এসে ডাকাত মিজান মিয়া (২৮)কে আটক করে পুলিশ। এদিকে উপজেলার সৈয়দাবাদ মহাসড়কে ডাকাতিকালে লোকমান হোসেন সুজন (৩৬) কে আটক করে পুলিশে দিয়েছে জনতা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares