বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ
[Web-Dorado_Zoom]
|
প্রতিবেদক ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অংগ সংগঠন। জেলা পরিষদ সংলগ্ন রেলগেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে। জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট হারুন আল রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোলা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহ সম্পাদক এডঃ আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, যুবদল আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, আলী আজম, ছাত্রদল সভাপতি শামীম মোলা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ। |
« রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে, কেউ যেনো নাশকতা সৃষ্টি করতে না পারে—–জেলা প্রশাসক (Previous News)
(Next News) শোককে শক্তিতে রুপান্তরিত করে,দেশ রক্ষার আন্দোলনকে বেগবান করতে হবে..বিজয়নগরে ইঞ্জিঃ শ্যামল »




















