The voice of Brahmanbaria || Local news means the world is

বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ

প্রতিবেদক ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অংগ সংগঠন। জেলা পরিষদ সংলগ্ন রেলগেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে। জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট হারুন আল রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোলা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহ সম্পাদক এডঃ আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, যুবদল আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, আলী আজম, ছাত্রদল সভাপতি শামীম মোলা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।

Exit mobile version