Main Menu

জামাত-শিবিরের হরতাল প্রত্যাখ্যান করায়, ব্রাহ্মণবাড়িয়াবাসীকে মোকতাদির চৌধুরী এমপির অভিনন্দন

[Web-Dorado_Zoom]

শামীম-উন বাছির  : ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী, মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে জামাত- শিবিরের ডাকা গত দু’দিনের হরতাল ব্রাহ্মণবাড়িয়াবাসী প্রত্যাখ্যান করায় আলেম সমাজসহ সর্বস্তরের জেলাবাসীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট কলামিষ্ট, মুক্তিযোদ্ধা এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, খোদাদ্রোহী ও ইসলামদ্রোহী জামাত শিবির ধর্মের নামে সহজ সরল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজসহ সর্বস্তরের জনগন জামাত-শিবিরের ধোকাবাজী বুঝতে পেরে তাদের ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও জামাত-শিবিরের  কোন প্রকার অপপ্রচারে বিভ্রান্ত হবেননা  জেলাবাসী। বিবৃতিতে মোকতাদির চৌধুরী এমপি বলেন, দেশে হত্যা, ভাংচুর ও তান্ডব চালিয়ে যুদ্ধাপরাধীদের বিচারকে বাঁধাগ্রস্ত করা যাবেনা। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares