Main Menu

সাঈদীর ফাঁসির রায়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল

[Web-Dorado_Zoom]

মনিরুজ্জামান পলাশ : একাত্তোরে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দোলোয়ার হোসেন সাঈদীকে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১- ফাঁসির দন্ডাদেশ দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল করেছে সর্বস্তরের জনতা।
দুপুরে শহরের পুরাতন কাচারী প্রাঙ্গনে স্থাপিত গণজাগরন মঞ্চ থেকে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে এক আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে টি.এ. রোডের জেলা পরিষদ মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।
পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতিক, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারন সম্পাদক মোঃ রাসেল মিয়া, সহ-সভাপতি অশেষ রায় প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares