Main Menu

শহীদ মিনারের পেছন থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক : মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছন থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের মেজর মোহাম্মদ মাহফুজ উল আমিন নুরের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের পেছন থেকে ১৪ টি তাজা ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ককটেলগুলো সদর থানায় জমা দেয়া হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares