Main Menu

এ্যাডটাচ কাপ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু

[Web-Dorado_Zoom]

মনিরুজ্জামান পলাশ : বৃহস্পতিবার থেকে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এ্যাডটাচ কাপ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোতকাদির চৌধুরী প্রধান অতিথি থেকে ক্রিকেট লীগের উদ্বোধন করেন।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির আহমেদ, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান (বীর প্রতীক) টূর্ণামেন্টের স্পন্সর এ্যাডটাচের প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. নেওয়াজ সোহাগ প্রমুখ। ক্রিকেট লীগে ব্রাণবাড়িয়া জেলার ৩৮টি দল অংশগ্রহণ করছে। এর আগে গত বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেট লীগের লোগোর মোড়ক উম্মোচন করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares