Main Menu

বিজয়নগরে য্বুলীগ নেতা আলমগীরের উপর সন্ত্রাসী হামলা

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর বাজারে। আহতের নাম মোঃ আলমগীর কবির-(৪৫)। তিনি জেলা যুবলীগের সদস্য।  এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাইয়ূম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় যুবলীগ নেতা আলমগীর কবির বাড়ি থেকে চম্পকনগর বাজারে যাওয়ার পথে বাজারের উত্তর পাশে পৌছা মাত্র একই এলাকার আব্দুল খালেকের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে উপর্যপুরি কুপিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত আলমগীরকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি  করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় আহতের ছোট ভাই জাহাঙ্গীর বাদী হয়ে আব্দুল খালেক, আল-আমীন, রিপন, আবুল ফয়েজসহ ১৬জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে পুলিশ মামলার আসামী কাইয়ূমকে রাতেই গ্রেপ্ততার করে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা ১জনকে গ্রেপ্তার করেছি। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares