ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাইফুল গ্রেফতার
[Web-Dorado_Zoom]
|
প্রতিবেদক : গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও দিদার বাহিনীর সদস্য সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। সে আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের মৃত এবাদুল্লার ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, তার বিরুদ্ধে, স্থানীয় ঠিকাদার আব্দুর রউফকে অপহরন, ছাত্রদল নেতা ওসমান খানকে হত্যার চেষ্টা, মোটর সাইকেল ছিনতাই মামলা সহ সন্ত্রাসী ও চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। সে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। সে পুলিশের কাছে ও আদালতে অপরাধের কথা স্বীকার করেছে। |
« বিজয়নগরে য্বুলীগ নেতা আলমগীরের উপর সন্ত্রাসী হামলা (Previous News)
(Next News) আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে চুরির হিড়িক »




















