Main Menu

নবীনগরে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবিতে মিছিল ও মানববন্ধন।

[Web-Dorado_Zoom]

এস এ রুবেল/ : সম্প্রতি বেশ কয়েকটি আগুনে পুড়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন করার দাবিতে সচেতন ছাত্রবৃন্দের উদ্যোগে উপজেলার সর্বস্তরের জনগন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। গতকাল সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে স্থানীয় প্রেসকাব চত্বরে এই মানববন্ধন করা হয়। শেখ শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা মোঃ মলাই মিয়া, আশরাফ হোসেন রাজু, তাজুল ইসলাম মনা, মুঞ্জুরুল ইসলাম, শেখ পায়েল, শামীম, তুষার আহম্মেদ, হাবিবুর রহমান, আব্দুল আলিম, মোস্তাফিজুর রহমান জুয়েল, আব্বাস উদ্দিন হেলাল প্রমুখ। বক্তারা বলেন প্রতি বছর এই নবীনগরে আগুনে পুরে শত শত পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। ৫লক্ষ মানুষের বসতি এই নবীনগরে প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
এ ব্যাপারে স্থানীয় সাংসদ এড: শাহ জিকরুল আহম্মেদ বলেন, ইতিমধ্যেই উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের জন্য অত্র দপ্তর থেকে সব ধরণের ব্যাবস্থা নেয়া হয়েছে। খুব শীঘ্রই এই কার্যক্রম শুরু হবে।







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares