Main Menu

March, 2012

 

সৌদি আরবে বসবাসরত হতভাগ্য প্রবাসীদের নতুন অমানিষা;

ঢাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা নিহত ।সৌদি আরবে বসবাসরত হতভাগ্য প্রবাসীরা অত্যন্ত আতন্কে আছেন, তারা ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছেন। শ্রম মন্ত্রী মহোদয়ের সৌদি সফরের পরপরই এই ঘটনা একটি ইঙ্গিত বহন করছে। সৌদে আরবে বাংলাদেশের শ্রম বাজার ধ্বংশ হলে যারা উপকৃত হন; এই ঘটনার পেছেন তাদের হাত থাকার বিষয়টি উড়িয়ে দেয়া যায়না। খুনীকে খুজে বের করা জাতীয় স্বার্থে অত্যন্ত জরুরী ।এটা এ মুহুর্তের সবচে বড় অগ্রাধিকার পেতে পারে।


মার্চ : স্বাধীনতা অর্জনের মাস । আজ ঐতিহাসিক ৭ মার্চ

আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি মুসলিম জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের জনসমুদ্রে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ৭ মার্চ তার এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি মুসলিমরা পেয়ে যায় স্বাধীনতার দিক-নির্দেশনা।Read More


শীর্ষ সন্ত্রাসী লোকমান গ্রেফতার

প্রতিনিধি// ব্রাহ্মণবাড়িয়ার সদর থানা পুলিশ শহরের কেন্দ্রস্থল ফকিরাপুল এলাকা থেকে চিন্হিত সন্ত্রাসী মোঃ রফিকুল ইসলাম ওরফে লোকমান মিয়াকে গ্রেফতার করেছে। সে দায়রাপুর এলাকার হেলু মিয়ার পুত্র।  সন্ত্রাস ও ছিনতাইকারী  লোকমানের বিরুদ্ধে সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  এ,এস,আই আঃ রশিদ  ফকিরাপুল এলাকার মালু মিয়া ম্যানশনের পিছন থেকে পাঁচ পুরিন্দা হেরোইন এবং ২টি ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ ২টি ছোড়া ও ১টি ক্ষুর পাওয়া যায়। এখানে উল্লেখ্য যে কিছু দিন পূর্বে সে নরসীংদির এক কাপর ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে এবং এ ব্যাপারেRead More


নবীনগরে কুখ্যাত সন্ত্রাসী “ শেখ ছোটন ” গ্রেফতার

এস.এ.রুবেল:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্রবাজ ফেরারী আসামী নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার শেখ রফিকুল ইসলামের ছেলে শেখ জাহিদুল ইসলাম ছোটন (২২) কে  গ্রেফতার করেছে পুলিশ । আজ শনিবার (৩/৩) সকালে পুলিশ  সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাকে প্রেরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক আবদুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার (২/৩) রাতে নবীনগর পৌর সদর পশ্চিম পাড়া বাজারে একটি দোকানে তার অবস্থান নিশ্চিত হয়ে ঝটিকা অভিযান চালায়। অভিযান কালে ছোটন ওই দোকান থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে । পুলিশ জানায় সেRead More


বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশে মার্কিন বিশেষ বাহিনী!

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কয়েকটি টিম এখন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে অবস্থান করছে। এই পাঁচটি দেশকে সন্ত্রাস দমনে সহযোগিতা করার জন্যই তারা এখানে অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার পেন্টাগনের একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। পেন্টাগন কমান্ডার অ্যাডমিরাল রবার্ট উইলিয়ার্ড জানিয়েছেন, মার্কিন প্যাসিফিক কমান্ড এই টিমগুলো মোতায়েন করেছে। এসব দেশে বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চলে সন্ত্রাম দমন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। তিনি বলেছেন, ‘আমাদের এখন বিশেষ বাহিনীর সহযোগিতা দল রয়েছে যাদের প্রশান্তমহাসাগরীয় সহযোগিতা টিম বলা হচ্ছে- এরা বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ এবং ভারতে রয়েছে।’ কংগ্রেসে শুনানির সময় সন্ত্রাস দমনে ভারতকেRead More


ভারতের আন্তঃনদী সংযোগের পরিণাম – শুকিয়ে যাবে বাংলাদেশ

০ ব্রহ্মপুত্র নদের ৬০ শতাংশ পানি কমে যাবে, গঙ্গার পানি তলানিতে ঠেকবে ০ ৩০ হাজার বর্গকিলোমিটার এলাকার জীববৈচিত্র্য ভয়াবহ হুমকিতে পড়বে ০ ধ্বংস হয়ে যাবে সুন্দরবন কাওসার রহমান ॥ ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাংলাদেশের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়াবে। এ প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্র নদের ৬০ শতাংশ পানিই তুলে নেয়া হবে। সেই সঙ্গে গঙ্গা থেকেও আরও পানি ভারতের পশ্চিমাঞ্চলে চালান করা হবে। এতে পুরো যমুনা নদীর নাব্য হারিয়ে যাবে। সারা দেশের নদী ও অভ্যন্তরীণ জলাভূমির প্রায় অর্ধেক এলাকার জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।Read More


একদিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রতিনিধি,//একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু  হয়েছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির সভাপতি শফিকুল ইসলাম জানান, ভারত জুড়ে শ্রমিক ধর্মঘটের কারণে মঙ্গলবার বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ ছিল। একদিন বন্ধ থাকায় রপ্তানির অপোয় থাকা প্রায় দুই শতাধিক পণ্যবাহী  ট্রাক বন্দর সড়কে অপো করছে।


চল চল ঢাকা চল নবীনগরে বিএনপির সমাবেশ

এস এ রুবেল:// ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ১২ই মার্চ কেন্দ্রীয় বিএনপির কর্মসূচী চল চল ঢাকা চল সফল করার লক্ষ্যে গত মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম দেনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সাধারন সম্পাদক ও উপজেলার বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক মো: মলাই মিয়া, ওবায়দুল হক লিটন, মফিজুর রহমান মুকুল, আ: ছাত্তার, নূরুছ ছালেহিন, আশরাফ হোসেন রাজু, আবুল বাশার, এস.এম.মামুন, আশাদুজ্জামান দুলাল, দেলোয়ার হোসেন সোহেল, আজিজুল ইসলাম মনা,Read More


মনিয়ন্ধ থেকে ছিনতাই, তালশহর থেকে উদ্ধার!!

আরাফাত আহমেদঃ বুধবার সন্ধ্যার দিকে আখাউড়া থানা পুলিশ ১ মাস আগে ছিনতাই হওয়া সিএনজিচালিত একটি অটোরিকশা আশুগঞ্জ উপজেলার তালশহর থেকে উদ্ধার করেছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টি ফোর নিউজকে জানান,প্রায় ১ মাস আগে আখাউড়ার গঙ্গাসাগর গ্রামের আনিছ মিয়ার নম্বর বিহীন সিএনজিচালিত অটোরিকশাটি উপজেলার মনিয়ন্ধ থেকে ছিনতাই করা হয়। এ ঘটনায় অটোরিকশা মালিক বাদী হয়ে থানায় মামলা করলে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।গ্রেপ্তারকৃত ছিনতাই চক্রকে জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তালশহর এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারRead More


সার্টিফিকেট বা বৈধ কোন অনুমোদন ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার চালান সর্ব রোগের ডাক্তার বিল্লাল!

আরাফাত আহমেদঃ ব্রাহ্মণবাড়িয়ার পৈয়াগ নরসিংসার বোর্ড বাজারে বিল্লাল নামক একজন ব্যাক্তি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসার নামে অপচিকিৎসা করছেন বলে এলাকাবাসির অভিযোগ রয়েছে। সরেজমিন প্রতিবেদনে নরসিংসার বোর্ড বাজারে গিয়ে দেখা যায় সাইনবোর্ড বা নামঠিকানা বিহীন একটি বড় কক্ষের এক পার্শে বিল্লালের ফার্মেসী আর অন্য পার্শে তার রোগনির্ণয় পরীক্ষাগার। রোগী দেখার পর তিনি রোগীদের বিভিন্ন টেস্ট(রোগনির্ণয় পরিক্ষা)দেন। টেস্ট (রোগনির্ণয় পরিক্ষা)বিল্লাল নিজেই করেন। টেস্ট এর জন্য রোগীদের আলাদা ফি দিতে হয়। টেস্ট এর কোন লিখিত রিপোর্ট না দিয়ে রোগীকে ঔষধ দেন তিনি।পল্লী চিকিৎসক হবার জন্য প্রয়োজনীয় ন্যূনতম এল এম এফRead More


This site is protected by wp-copyrightpro.com