March, 2012
ভাতশালা স্টেশনে চলন্ত ট্রেনে আগুন
মাসুক হৃদয়// ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলথের ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি চলন্ত ট্রেনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার ভোর পৌনে পাঁচটার দিকে ‘ঢাকা মেইল’ ট্রেনে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে আখাউড়া থেকে ফায়ার সার্ভিস এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আখাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মান্নান মিয়া জানান, মেইল ট্রেনটির পাওয়ার কারে (৬০১২ নম্বর বগি) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ১৫ থেকে ২০ লাখ টাকা তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আখাউড়া রেলওয়ে স্টেশনের ঊর্ধ্বতনRead More
এ বছরের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে : আইন প্রতিমন্ত্রী
মাসুক হৃদয়// আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এ বছরের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে। এজন্য খুব শীঘ্রই নতুন একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে। তিনি আজ সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকাস্থ আশুগঞ্জ সোনার তরী যুব সমবায় সমিতির উদ্যোগে দ্বিতীয় বর্ষপূর্তি উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, যারা যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করে তারা পশুর চেয়ে অধম। এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা আমাদের ঈমানী দায়িত্ব। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করতে হবে। ঢাকাস্থ আশুগঞ্জ সোনার তরী যুব সমবায়Read More
পরিবারের অভিযোগ হত্যা, পুলিশ বলছে হৃদরোগে মুত্যু!
রতিনিধি // ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে মাদক ব্যবসায়ীদের পিটুনিতে শারীরিক প্রতিবন্ধী আলমাছ মিয়া (৫৫) নামে একজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মাদক বিরোধী সভায় যোগ দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। সদর থানার পুলিশ বলছে, পিটুনিতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেল তিনটার দিকে ফুলবাড়িয়া এলাকায় মাদক বিরোধী এক সভা চলছিল। ওই সভা চলাকালে খবরRead More
বি,এন,পির আমন্ত্রণ মূলক ফেষ্টুন, বিল বোর্ড ছিড়ে ফেলেছে দুষ্কৃতিকারীরা
প্রতিনিধি// চলো চলো ঢাকা চলো কর্মসূচির অংশ হিসাবে শহরের প্রধান প্রধান এলাকায় আলহাজ্ব হারুন আল রশিদের আমন্ত্রণ মূলক ফেষ্টুন, বিল বোর্ড গুলো কে বা কারা রাতের অন্ধকারে ছিড়ে ফেলেছে । এ বিষয়ে টহল পুলিশের দৃষ্টি আকর্ষণ করলে তাদের কাছে কোন উত্তর পাওয়া যায়নি। আলহাজ্ব হারুন আল রশিদ এ ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি আরও জানান বিলবোর্ডে বি,এন,পি সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার ছবি ছিল। একটি কু চক্রী মহল আলহাজ্ব হারুন আল রশিদের জনপ্রিয়তায় ভয় পেয়ে এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়।
কুখ্যাত চোর ও ছিনতাই মামলার আসামী জসীম গ্রেফতার
আরাফাত আহমেদঃ দক্ষিণ পৈরতলার সেলিম মিয়ার পুত্র কুখ্যাত চোর ও ছিনতাই আসামী জসীমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই বজলুর রহমানের সহযোগিতায় এস,আই যুবরাজের নেতৃত্তে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ কাজিপাড়া ঈদগাহ মাঠের এলাকা থেকে জসীমকে আটক করে।তার বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানা যায়।মঙ্গলবার দক্ষিণ পৈরতলায় এক নির্মাণ শ্রমিকের জায়গা জোরপূর্বক দখল করতে গিয়ে মৃত মন্টু মিয়ার ছেলে সেলিম মিয়া তার পুত্র মহসিন,রাকিব,জসিমকে সাথে নিয়ে চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায়।হামলাকারীরা নির্মান শ্রমিক রিংকু (১৫)কে বেধড়ক কুপিয়ে ডান হাতেরRead More
মাদক উদ্ধারে বিদেশী কুকুর
আরাফাত আহমেদঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক পাচার রোধে নিয়েছেন নতুন পন্থা। বিজিবি সূত্রে জানা যায় মাদক উদ্ধারে বিদেশ থেকে আমদানি করা হয়েছে বিশেষ প্রজাতির কুকুর। যেসব জায়গায় বিজিবি সদস্যদের জন্য মাদক খোঁজে বের করা দুঃসাধ্য সেইসব জায়গায় কুকুর দিয়ে সহজেই মাদকদ্রব্য খোঁজে বের করা হচ্ছে। কুকুর মাদক উদ্ধারে সফলতা অর্জন করেছে। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় কুকুর দিয়ে চোরাচালান সহজেই ধরতে সক্ষম হয়েছেন বলে দাবি বিজিবি’র। ভারতের ল্যাবরেডর জাতের ৪টি কুকুর শাবক ২বছর পূর্বে আমদানি করে বিজিবি। এখন কুকুরের বয়স ২ বছর। বিজিবি’র সদরদপ্তরে কুকুরের শাবক গুলো মাদকসহ ২৫০টি জিনিসের উপরেRead More
তারেক রহমানের কারা বন্দী দিবস পালিত
মনিরুজ্জামান পলাশ// বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের কারা বন্দী দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা শহর বি,এন,পি। সভায় প্রধান অতিথি ছিলেন জেরা বি,এ,পির সভাপতি ও বি,এন,পির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ হারুন-আল-রশিদ। সভায় সভাপতিত্ব করেন শহর বি,এন,পির সভাপতি এডঃ শফিকুল ইসলাম। জেলা বি,এন,পির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,শহর বি,এন,পির সেক্রেটারী আলী আজম ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীনগরে পুলিশ পেটানোর আসামী গ্রেফতার
এস.এ.রুবেল : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার পুলিশের হাত থেকে ভিকটিম ছিনিয়ে নেওয়া ও পুলিশের উপর হামলার ৪ দিন পর বুধবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়ার গ্রামের ব্রীজের পাশে অভিযান চালিয়ে ভিকটিম সহ সেই পুলিশ পেটানো আসামী তারু মিয়া (৫০) কে গ্রেফতার করে। জানা যায়, উপজেলা শিবপুর হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী শিবপুর গ্রামের আবু ছালেকের কন্যা তানিয়া আক্তার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ভদ্রগাছা গ্রমের তারু মিয়ার পুত্র এনামুলের নেতৃত্বে একদল দুবৃত্ত ২৫ ফেরুয়ারী অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় ওই ছাত্রীর মা ঝড়না বেগম বাদী হয়ে বুধবার অপহরনের মামলা (মামলা নং-Read More
মধ্যপাড়ায় মন্দিরে দূর্ধর্ষ চুরি, গ্রেফতার-২
আরাফাত আহমেদ॥শহরের মধ্যপাড়ায় রাধামাধব মন্দিরে দূর্ধর্ষ চুরির ঘটনায় ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। জানা যায় মঙ্গলবার গভীর রাতে একদল চোর মন্দিরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় তারা বিভিন্ন প্রতিমার অলংকার প্রণামির বাক্সসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে পালানোর সময় টের পেয়ে স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে। ছোটন মিয়া(২০) নামে যুবককে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তার সহযোগী আব্দুল্লাহ ফুয়াদ (১৯)কে আটক করে। গতকাল বুধবার পুলিশ তাদের স্বীকারোক্তী অনুযায়ী পৌরশহরের পলি কমল স্কুলের পাশ থেকে মন্দির থেকে চুরি হওয়া মূর্তির স্বর্ণের কানপাশা প্রনামী বাক্স উদ্ধার করে।মধ্যপাড়ারRead More
ভারতের সংসদে উঠছে ইন্দিরা-মুজিব চুক্তি – বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরত দেয়ার আশ্বাস
সীমানা বিরোধ নিষ্পত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে ৩৮ বছর পর অনুসমর্থন দিতে যাচ্ছে ভারত সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সম্প্রতি ভারত সফরে গেলে সে দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এ বিষয়ে আশ্বাস দেন। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রতিবেদন দিয়ে এ বিষয়ে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া বঙ্গবন্ধু হত্যামামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ক্যাপ্টেন মাজেদ ও রিসালদার মোসলেহউদ্দিন ভারতে পলাতক থাকলে তাদের হস্তান্তরেরও আশ্বাস দিয়েছে দেশটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেইন ভূইঞা সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘মুজিব-ইন্দিরাRead More



















