Main Menu

চল চল ঢাকা চল নবীনগরে বিএনপির সমাবেশ

[Web-Dorado_Zoom]
এস এ রুবেল:// ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ১২ই মার্চ কেন্দ্রীয় বিএনপির কর্মসূচী চল চল ঢাকা চল সফল করার লক্ষ্যে গত মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম দেনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সাধারন সম্পাদক ও উপজেলার বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক মো: মলাই মিয়া, ওবায়দুল হক লিটন, মফিজুর রহমান মুকুল, আ: ছাত্তার, নূরুছ ছালেহিন, আশরাফ হোসেন রাজু, আবুল বাশার, এস.এম.মামুন, আশাদুজ্জামান দুলাল, দেলোয়ার হোসেন সোহেল, আজিজুল ইসলাম মনা, আলী আজ্জম, হজরত আলী, শাহ আলম, রুবেল, স্বপন, শুক্কুর খান, অপু, রাজু খান প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের দূর্নীতি, টেন্ডারবাজি, খুন, গুম, হত্যা, লুন্ঠন, রাহাজানি, মিথ্যা মামলা, দ্র্রব্যমূল্যের উর্ধগতি, অসহনশীল, হিংসাত্মক রাজনীতির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চল চল ঢাকা চল কর্মসূচী সফল করার জন্য নবীনগরবাসীকে আহ্বান জানান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares