Main Menu

March, 2012

 

তোরণে তোরণে ছেয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া

মনিরুজ্জামান পলাশ // ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের মাননীয় সাংসদ জনাব র,আ,ম, উবায়দুল মোক্তাদির চৌধুরী পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হচেছ আগামীকাল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ,বি,এম তাজুল ইসলাম,এছাড়াও স্থানীয় আসনের এ,ম,পি বৃন্দ,ও তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ্এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে তোরণ নির্মাণ করা হয়েছ্।ে শহরে এখন উৎসবের আমেজ চলছে।


সাগর,রুনি হত্যাকারিদের গ্রেফতার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাব ও সম্মিলিত সাংবাদিক ফোরামে

মনিরুজ্জামান পলাশ //মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এক ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালিত হয়। প্রেসকাব প্রাঙ্গনে আয়োজিত কলম বিরতি কর্মসূচির সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন শাহীন। এতে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসকাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডট কমের ব্যবস্থানা পরিচালক আলী আসিফ গালিব,  দৈনিক তিতাস কন্ঠের সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, দীপক চৌধুরী বাপ্পি, উজ্জল চক্রবর্তী,Read More


৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ জন আটক

আবুল হাসনাত মোঃ রাফি ॥ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ বৃহস্পতিবার দুপুরে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল পিকআপ ভ্যানগাড়ীসহ ২ জনকে আটক করে সরাইল থানা পুলিশ । সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এস.আই শফিক সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থানে একটি পিকআপভ্যান গাড়ীর জন্য অপো করতে থাকে । দুপুরের দিকে গাড়ীটি বাড়িউড়া অতিক্রম করার সময় সরাইল থানা পুলিশ গাড়ীটি থামার জন্য সিগনাল দেয় । সিগনাল অমান্য করে গাড়ীটি দ্রুত গতিতে চলে যেতে থাকলে পুলিশের গাড়ীটি পিছু  ধাওয়া করতে থাকে উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে পৌঁছা মাত্র পুলিশRead More


নবীনগরে আসামীর হামলায় পুলিশ সহ আহত ১০

এস.এ.রুবেল : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ভদ্রগাছা গ্রামে অপহরনের মামলায় ভিকটিম উদ্ধারের সময় আসামীদের হামলায় পুলিশ সহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘঁটনাটি ঘটেছে গত বুধবার রাতে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩ রাউন্ড গুলি করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেন। জানা যায়, উপজেলা শিবপুর হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী শিবপুর গ্রামের আবু ছালেকের কন্যা তানিয়া আক্তার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ভদ্রগাছা গ্রমের তারু মিয়ার পুত্র এনামুলের নেতৃত্বে একদল দুবৃত্ত ২৫ ফেরুয়ারী অপহরণ করে  নিয়ে যায়। এই ঘটনায় ওই ছাত্রীর মা ঝড়না বেগম বাদী হয়ে বুধবারRead More


নবীনগরে গাজা সেবনের অপরাধে গ্রেফতার-৭

এস.এ.রুবেল : নবীনগরে গতকাল বৃহস্পতিবার এস.আই মীর মাহাবুব ও এ.এস আই লোকমান ৭ জন গাজা সেবন কারীদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সামছুল ইসলাম মেহেদীর আদালতে হাজির করলে গাজা সেবনের অপরাধে প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। জানা যায় বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কড়ইবাড়ি গ্রামের দয়াল মাহবুব শাহর বাড়ি থেকে গাজা সেবন অবস্থায় মজনু শাহ (৪০), মাছুম (৩৫), স্বপন মিয়া (৪০), অমরেশ পাল (৬০), মোস্তফা (৩৯), মো: খোকন মিয়া (৩৩), আমির হোসেন (৫০) কে আটক করে।


নবীনগরে প্রত্যেক তথ্যসেবা কেন্দ্রে ফটোষ্ট্যাট ম্যাশিন বিতরণ

এস.এ.রুবেল : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ২১টি ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ২০ লক্ষাধিক টাকা ব্যায়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফটোষ্ট্যাট ম্যাশিন বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের অর্থায়নে ম্যাশিনগুলি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সামছুল ইসলাম মেহেদী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শহিদুল হক, ওসি (তদন্ত) খন্দকার ফুয়াদ রূহানি, ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী, গোলাম কিবরিয়া গোলাপ, আলী আকবর, সোলাইমান ভূইয়া সোহাগ, আ: মান্নান, আ: খালেক বাবুল, জালাল উদ্দিন সহ সকল তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাগণ।


বাংলাদেশ – ভারতের নতুন ভাবে সীমানা তৈরির সময় এসেছে

আবুল হাসনাত মোঃ রাফি ॥ ঢাকাকে দেওয়া ১০০ কোটি ডলারের ভারতীয় ঋণে প্রতিশ্র“ত অবকাঠামো প্রকল্পগুলোর বেশ কয়েকটিতে বিশেষ অগ্রগতি হয়েছে। অন্যদিকে,বাংলাদেশী পণ্যের জন্য ভারতের দরজাও খোলা থাকল। বাংলাদেশ বিপুল পরিমান রফতানি করতে পারে আমাদের দেশে এবং সে েেত্র কোন বাধা নেই এ কথা গুলো বলেন ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় যে সীমানা রয়েছিল তা নতুন ভাবে করার প্রয়োজনীয়তার কথা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য তোলে ধরেন । তিনি বলেন, কোন বাড়ি বা গ্রামের মধ্য দিয়ে সীমান্তরেখা গেছে, এটা একটা সমস্যা। আলোচনার ভিত্তিতে তাRead More


This site is protected by wp-copyrightpro.com