তোরণে তোরণে ছেয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া
[Web-Dorado_Zoom]
মনিরুজ্জামান পলাশ // ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের মাননীয় সাংসদ জনাব র,আ,ম, উবায়দুল মোক্তাদির চৌধুরী পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হচেছ আগামীকাল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ,বি,এম তাজুল ইসলাম,এছাড়াও স্থানীয় আসনের এ,ম,পি বৃন্দ,ও তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ্এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে তোরণ নির্মাণ করা হয়েছ্।ে শহরে এখন উৎসবের আমেজ চলছে।
« সাগর,রুনি হত্যাকারিদের গ্রেফতার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাব ও সম্মিলিত সাংবাদিক ফোরামে (Previous News)
(Next News) সার্টিফিকেট বা বৈধ কোন অনুমোদন ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার চালান সর্ব রোগের ডাক্তার বিল্লাল! »



















