Main Menu

সাবেক এমপি হোসনে আরার মাতা নুরজাহান বেগম আর নেই

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, সুশাসনের জন্য নাগরীক (সুজন) উপজেলা সাধারন সম্পাদক ও কুটি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজের প্রভাষক মুন্সী রুহুল আমিন টিটুর মাতা নুরজাহান বেগম (৯৭) আজ বুধবার সকাল ৬টায় বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

তার মৃত্যুতে কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা ও সাধারন সম্পাদক আবুল খায়ের স্বপনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি এক পুত্র ও ৮ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিন বিকেলে জাজিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি জামালপুর এলাকার সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য হোসনে আরা বেগমের মাতা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares