
তার মৃত্যুতে কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা ও সাধারন সম্পাদক আবুল খায়ের স্বপনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি এক পুত্র ও ৮ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিন বিকেলে জাজিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি জামালপুর এলাকার সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য হোসনে আরা বেগমের মাতা।